ঢাকাবুধবার , ৪ অক্টোবর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিকের চিকিৎসা সহায়তা করলো কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ

admin
অক্টোবর ৪, ২০১৭ ১২:০৪ পূর্বাহ্ণ
Link Copied!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ কালীগঞ্জে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সাংবাদিক সোহরাব হোসেনকে আবারো আর্থিক সাহায্য দিলেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। মঙ্গলবার দুপুরে আহত সাংবাদিক সোহরাব হোসেনের বালিয়াডাঙ্গা গ্রামের বাড়িতে গিয়ে নেতৃবৃন্দ তার হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। সাংবাদিক সোহরাব চুয়াডাঙ্গা থেকে প্রকাশিত আকাশ খবর পত্রিকার কালীগঞ্জ প্রতিনিধি ও কালীগঞ্জ উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের ইসমাইল হোসেনের ছেলে।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর দুপুরে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দেখতে গিয়ে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে তাকে আর্থিক সাহায্য প্রদান করা হয়। এরপর মঙ্গলবার (৩ অক্টেবার) আবারো উপজেলা প্রেসক্লাব এবং শহরের কয়েকজন শুভাকাঙ্খী ও ব্যবসায়ী প্রতিষ্ঠানের নিকট থেকে নগদ ১০ হাজার টাকা সংগ্রহ করে আহত সাংবাদিক সোহরাব হোসেন কে চিকিৎসার জন্য প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি হাসান জাকির, সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক নয়ন খন্দকার, সহ-সাধারণ সম্পাদক হাবিব ওসমান, সাংগঠনিক সম্পাদক বাবুল আক্তার, প্রচার সম্পাদক আরিফ মোল্ল্যা, অফিস সম্পাদক ফিরোজ আহম্মেদ, কার্যকরী সদস্য কালাম গাজী প্রমুখ।

প্রসঙ্গতঃ গত ২৪ সেপ্টেম্বর বিকেলে কালীগঞ্জ-কোটচাঁদপুুর সড়কের নওদাগাঁ নামক স্থানে শাপলা পরিবহনের সাথে একটি পিকআপ ও মটর সাইকেলের ত্রিমুখী সংঘর্ষে সাংবাদিক সোহরাবসহ ৪ জন আহত হয়। আহতদের মধ্যে সোহরাব হোসেনের অবস্থা আশংকাজনক হওয়ায় তাকে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়। যশোর সদর হাসপাতালের ডাক্তারগণ উন্নত চিকিৎসা নেয়ার পরামর্শ দিয়ে ঢাকার পঙ্গু হাসপাতালে রেফার্ড করেন। অর্থের অভাবে চিকিৎসা নিতে না পারায় বর্তমান বাড়িতে অবস্থান করছেন। এ খবর পেয়ে আবারো এগিয়ে আসেন কালীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। পরিবারের সদস্যদের সাথে আলাপকালে তারা জানায়, সোহরাবের উন্নত চিকিৎসা করানোর প্রয়োজন। এ সময় প্রেসক্লাবের নেতৃবৃন্দ তার চিকিৎসার খোঁজ-খবর নেন এবং উন্নত চিকিৎসা গ্রহণের জন্য নগদ ১০ হাজার টাকা তার হাতে তুলে দেয়া হয়। সাংবাদিক সোহরাবের সাহায্যে এগিয়ে আসা শুভাকাঙ্খী ও ব্যবসায়ীদের প্রেসক্লাবের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

স/মা