ঢাকামঙ্গলবার , ২ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

স্বেচ্ছা সেবী সংগঠন এসো গৌরীপুুর গড়ি’র ২য় প্রতিষ্টা বার্ষিকী পালিত

admin
মে ২, ২০১৭ ৬:০৩ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব :
ময়মনসিংহের গৌরীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন ’এসো গৌরীপুর গড়ি’র ২য় প্রতিষ্ঠা বার্ষিকী ১ মে সোমবার বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে।
বিকাল ৩ টায় প্রেস ক্লাব চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী শহর প্রদক্ষিন করে। র‌্যালী শেষে প্রেস ক্লাব অডিটরিয়ামে কেক কাটা হয়। পরে সংগঠনের সভাপতি ইকবাল হোসেন জুয়েলের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক সাংবাদিক শেখ বিপ্লবের সঞ্চালনায় আলোচনায় বক্তব্য রাখেন সংগঠনের প্রধান সমন্বয়কারী ও সাপ্তাহীক রাজ গৌরীপুরে প্রকাশক আবু কাউছার রন্টি, গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ, সংগঠনের সহ-সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারন সম্পাদক মজিবুর রহমান, যুগ্ম সাধারন সম্পাদক শাহজাহান করিব হীরা, দপ্তর সম্পাদক অষোক সুমন, সদস্য সাংবাদিক সাহিত্যিক ও বিশিষ্ঠ ছড়াকার আজম জহিরুল ইসলাম,হুমায়ুন কবির,তোফাজ্জল হোসেন, সুমন এস, মহিলা সদস্য নিপা আক্তার, সুমন প্রমুখ। আলোচনা সভা শেষে উপজেলা পরিষদের সামনে ফলজ, বনজ ও ঔষধি বৃক্ষ রোপন করা হয়।

স/এষ্