ঢাকাশনিবার , ৭ মার্চ ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্বেচ্ছাসেবীদের সাথে বোয়ালমারীতে পল্লী বিদ্যুতের মতবিনিময় সভা

admin
মার্চ ৭, ২০২০ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

হাসান মাহমুদ মিলু, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির বোয়ালমারী জোনাল অফিসে শনিবার (০৭.০৩.২০) সকালে পল্লী বিদ্যুতের স্বেচ্ছাসেবীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ২২৯জন স্বেচ্ছাসেবীরা উপস্থিত ছিলেন।

পল্লী বিদ্যুতের জিএম মো. আবুল হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ফরিদপুর পল্লী বিদ্যুতের ডিজিএম মো. সানোয়ার হোসেন, এলাকা পরিচালক নাজনীন সুলতানা, এজিএম মো. মিরাজুল ইসলাম, সাংবাদিক কাজী আমিনুল ইসলাম, লিটু সিকদার, তৈয়বুর রহমান কিশোর, নুরইসলাম, স্বেচ্ছাসেবী সেলিম, লোটাস সিকদার প্রমুখ।

এসময় জিএম বলেন, বোয়ালমারী জোনাল অফিসের আওতায় প্রায় ১৮শ কিলোমিটার বিদ্যুৎ লাইন রয়েছে। নিরবিছিন্ন, নিরাপদ বিদ্যুৎ সরবরাহের লক্ষে স্বেচ্ছাসেবী গ্রুপ গঠন করা হয়েছে। দুই উপজেলায় ২২৯টি স্বেচ্ছাসেবী গ্রুপ রয়েছে। প্রতি গ্রুপে সদস্য সংখ্যা চারজন।

কোথাও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হলে, ট্রান্সমিটার পুড়ে গেলে, দুযোর্গে গাছ পড়ে খুটি উল্টে গেলে এ সমস্ত জায়গা স্বেচ্চাসেবী গ্রুপের সদস্যরা গিয়ে সংবাদ অফিসে জানাবে যাতে দ্রুত লাইনম্যানরা সেখানে পৌচ্ছে বিদ্যুৎ সংযোগ দ্রুত চালু করতে পারে।

স/এষ্