ঢাকাশনিবার , ১০ জুলাই ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্বাস্থ্য বিধি না মেনেই গৌরীপুরে বসেছে গরু-ছাগলের হাট

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ১০, ২০২১ ৬:৩৮ অপরাহ্ণ
Link Copied!

স্বাস্থ্য বিধি না মেনেই গৌরীপুরে বসেছে গরু-ছাগলের হাট

 

গৌরীপুর প্রতিনিধি-

সারা দেশে কঠোর লকডাইন থাকার পরও ময়মনসিংহের গৌরীপুরে স্বাস্থ্য বিধি না মেনেই বসেছে গরু ও ছাগলের হাট।

শনিবার (১০ জুলাই) শ্মশান সংলগ্ন সাপ্তাহিক গরু‘র হাট তার পাশেই হরিজন পল্লীর সামনে বসছে ছাগলের হাট। দুইটা হটেই প্রচুর মানুষের সমাগম ঘটেছে। যাদের বেশির ভাগের মানুষের স্বাস্থ্য বিধির বালাই পর্যন্ত নেই। যে কয়েক মাস্ক ব্যবহার করছে তাদের মাস্ক মুখে নয় থুতনি ও নাকের নিচে।ইজারাদারের পক্ষ থেকেও নেই কোন সুরক্ষাব্যবস্থা, রাখা হয়নি হাত ধোয়ার জন্য পানি ও সাবান।

সম্প্রতি গৌরীপুরে আশংকাজনক হারে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ। ছড়িয়ে পড়েছে গ্রামে-গঞ্জে, এমন সময়ে গরুর হাটে শত শত  মানুষের সমাগম ভাবিয়ে তুলেছে সচেতন মহলকে।

গৌরীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি শফিকুল ইসলাম মিন্টু বলেন- উপজেলায় করোনার সংক্রমণ দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এ অবস্থায় গরুর বাজার চলতে থাকলে গৌরীপুরে করোনার সংক্রমণ নিয়ন্ত্রণহীন হয়ে যাবে।

গৌরীপুর মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম বলেন- মানুষ নিজ থেকে সচেতন না হলে করোনা নিয়ন্ত্রণ সম্ভব না। এ সময়ে গরুর হাট বসা, গরু কেনাবেচা করতে বাজারে যাওয়া কোনটাই উচিত নয়।

স্বেচ্ছাসেবী সংগঠন এসো গৌরীপুর গড়ির প্রধান সমন্বয়কারী আবু কাউসার চৌধুরী রন্টি বলেন, আজ গৌরীপুর শহরের চিত্র দেখে মনে হয় না লকডাউন চলছে। এত মানুষের সমাগম দেখে মনে হচ্ছে কোন মেলা বসেছে।প্রশাসনকে অনুরোধ করবো আরো কঠোর হতে।

এসো গৌরীপুর গড়ির সাংগঠনিক সম্পাদক শেখ বিপ্লব বলেন, সকাল থেকে বিকাল ৫ টা পর্যন্ত যে পরিমান ব্যাটারি চালিত অটো রিক্সা শহরে প্রবেশ করে তাতে বিকাল ৫টার পর থেকে পর দিন সকাল পর্যন্ত প্রশাসন কঠোর অবস্থানে থেকেও কোন লাভ হবেনা। প্রশাসনকে অটো রিক্সা বন্ধসহ আরো কঠোর অবস্থানে যেতে হবে।

গৌরীপুর গরুর হাট ইজারাদারের প্রতিনিধি এমদাদুল হক বাদল জানান- ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে অনুমতি নেয়া হয়েছে। এসময় অনুমতিপত্র দেখতে চাইলে দেখাতে পারেননি তিনি।

উপজেলা নির্বাহী অফিসার হাসান মারুফ জানান- স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী স্বাস্থ্য বিধি মেনে বাজারে গরু কেনাবেচা করা যাবে। এক্ষেত্রে স্বাস্থ্য বিধি না মানলে বাজার বন্ধ করে দেয়া হবে।

স/বি