বিতর্কিত মন্তব্য করে বরাবরই খবরের শিরোনাম হয়েছেন প্রিয়াংকা জাগ্গা ও স্বামী ওম। তারা দুজনাই `বিগ বস ১০`র প্রতিযোগী। সম্প্রতি আবার এই দুই বিতর্কিত প্রতিযোগী একসঙ্গে খবরের শিরোনাম হলেন।
শোনা যাচ্ছে, তারা দুজন নাকি ডেট করছেন! শুধু তাই নয় একসঙ্গে থাকছেন বলেও গুজব ছড়িয়েছে ইন্ডাস্ট্রিতে।
সম্প্রতি মেকওভার করেছেন স্বামী ওম। দাড়ি, গোঁফ কেটে অনেকটাই বদল এনেছেন চেহারায়। কেউ কেউ বলছেন, প্রিয়াংকাকে ইমপ্রেস করার জন্যই হয়তো তার এই ভোলবদল। যদিও এই জল্পনা উড়িয়ে দিয়েছেন প্রিয়াংকা।
সংবাদমাধ্যমে তিনি বলেন, এগুলো সব ভুল খবর। কোথা থেকে এ সব খবর আসছে আমি জানি না। তবে এ নিয়ে এখনও পর্যন্ত মুখ খোলেননি স্বামী ওম।
স/পি

