ঢাকাসোমবার , ১৯ আগস্ট ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

স্বপ্ন পূরণের পথে মহম্মদপুরের রহমত

nayem ahmed
আগস্ট ১৯, ২০১৯ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

মাহাবুব ইসলাম উজ্জ্বল, মহম্মদপুর (মাগুরা) সংবাদদাতা: বাংলাদেশ জাতীয় ফুটবল দলের নিয়মিত সদস্য রহমত মিয়া এখন স্বপ্ন পূরণের পথে।

রহমত রক্ষণ ভাগের আস্থার প্রতীক হিসাবে ইতিমধ্যে বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বের জন্য বাংলাদেশ জাতীয় ফুটবল দলে ডাক পেয়েছেন। মফস্বল এলাকা থেকে ধীরে ধীরে স্বপ্ন পূরণের পথে এগিয়ে চলেছেন এই খেলোয়াড়। সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেডের রক্ষণ ভাগের নিয়মিত খেলোয়াড় রহমত।

মাগুরার মহম্মদপুর উপজেলার জাঙ্গালিয়া গ্রামের হার্ডওয়ার ব্যবসায়ী মো. লুৎফার রহমানের ছেলে রহমত মিয়া। বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বে ডাক পাওয়ার জন্য তাকে মহম্মদপুরের ক্রীড়াসংস্থাসহ বিভিন্ন মহলের জনগণ স্বাগত এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে ধন্যবাদ জানিয়েছেন সর্বস্তরের জনগন।

জানা গেছে, জাতীয় দলের হয়ে তার অভিষেক হয় ২০১৮ সালের মার্চ মাসে লাওসের বিপক্ষে। এর আগে তিনি ২০১৩ সালে বাংলাদেশ অন‚র্ধ্ব ১৬ দলে, ২০১৫ সালে অনুর্ধ্ব১৯ দলের সহ অধিনায়ক, ২০১৭ সালের ২৩ দলের হয়ে দায়িত্ব পালন করেছেন।
আসন্ন কাতার বিশ্বকাপ ২০২২ এবং এশিয়া কাপ ২০২৩ এর যৌথ বাছাই পর্ব শুরু হবে আগামী ১০ সেপ্টেম্বর। এ বাছাই পর্বে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। আগামী ১০ সেপ্টেম্বর আফগানিস্তানের বিপক্ষে তাজিকিস্তানের মাঠে খেলতে নামবে লাল সবুজ জার্সি পরিহিত রহমত মিয়া।

এছাড়াও ক্লাব ফুটবলে ওরিক্লাবের হয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন (বিসিসি) লীগ, ফকিরাপুল ক্লাবের হয়ে এবং বর্তমানে সাইফ স্পোর্টিং ক্লাবের একজন নিয়মিত খেলোয়াড়। গত দুই মৌসুমে ক্লাব ফুটবলে রক্ষণ ভাগে দারুণ সময় পার করেছেন যার পুরস্কার হিসাবে তার বিশ্বকাপ ও এশিয়া কাপ বাছাই পর্বে জাতীয় দলে ডাক পাওয়া।

জাতীয় দলে ডাক পাওয়া নিয়ে রহমত মিয়া মানবকন্ঠকে বলেন, আমি মফস্বল এলাকা থেকে অনেক কষ্ট সহ্য করেও খেলাধুলা চালিয়েছি। কখনও খেলাধুলা বাদ দেইনি। জাতীয় দলে খেলা আমার স্বপ্ন ছিল, সুযোগ পেলেই দেশের ও দলের জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে রাজি আছি। সুযোগ পেলে দেশের মুখ উজ্জ্বল করতে চাই।

 

স/এন