স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ এর জনপ্রিয়তায় এগিয়ে,
আমি আপনাদের শাসক নয়, সেবক হতে চায়
তৌকির আহমেদ শাহীনঃ ৪র্থ ধাপের ইউপি নির্বাচন ময়মনসিংহ জেলার তারাকান্দা উপজেলার সবকয়টি ইউনিয়নে নির্বাচন ২৬ ডিসেম্বর রবিবার অনুষ্ঠিত হবে। এই নির্বাচনকে ঘিরে প্রচারনার শেষদিন পর্যন্ত চলছে প্রার্থীদের দৌড়ঝাপ। এরমধ্যে ৩ নং কাকনি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু হানিফ এর চশমা প্রতিক নিয়ে ব্যাপক প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন। জনপ্রিয়তায় আবু হানিফ ব্যাপক এগিয়ে রয়েছেন।
সরেজমিনে গিয়ে দেখা যায়, কাকনি ইউনিয়নের নয়টি ওয়ার্ডে রয়েছে আবু হানিফের ব্যাপক জনপ্রিয়তা। ভোটাররাও তার পক্ষে সাড়া দিচ্ছেন। ভোটাররাও মনের আনন্দে হাট-বাজারে শোভাযাত্রা করেন আবু হানিফের পক্ষে। ভোটারদের মুখে মুখে চশমা প্রতিকের আলাপ আলোচনা শোনা যাচ্ছে সর্বত্র ।
স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী আবু হানিফ বলেন, কাকনি ইউনিয়নের সাধারণ মানুষ আমার সাথে আছেন। নিরপেক্ষ- সুষ্ট নির্বাচন হলে আমি বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচিত হবো ইনশাল্লাহ।আমি আপনাদের শাসক নয়,সেবক হিসাবে থাকতে চায় সারা জীবন।
স/বি

