ঢাকাবুধবার , ২৭ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্ত্রী ইরার নির্দেশনা পেয়ে গৌরবও খুশি !

admin
সেপ্টেম্বর ২৭, ২০১৭ ১:০৯ অপরাহ্ণ
Link Copied!

অনলাইন ডেস্ক

বাজারের যাওয়ার সময় স্বামীকে প্রয়োজনীয় জিনিসের একটি তালিকা ধরিয়ে দিয়েছিলেন ইরা গোলবাকর (২৯) নামের ভারতীয় এক নারী। কোন সবজি কীভাবে বাছাই করতে হবে তার উপায় বর্ণণা করেছেন।

সেই তালিকাটাই এবার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।

পেশায় আইটি বিশেষজ্ঞ ইরার স্বামী গৌরব নাকি খুব ভালো বাজার করতে পারেন না। পরামর্শ দিতে দিতে ক্লান্ত হয়ে শেষে লম্বা তালিকাটি ধরিয়ে দেন। গত ২৩ সেপ্টেম্বর তালিকাটির ছবি তুলে টুইটারে পোস্ট করেন ইরা। সঙ্গে লিখেন, এটা গত সপ্তাহে আমার স্বামীকে দিয়েছিলাম! আপনারাও এ তালিকা অনুসরণ করতে পারেন। অনেকেই পরে তালিকাটির ব্যাখ্যা চেয়েছিলেন। টুইটারে তার ব্যাখ্যাও দিয়েছেন তিনি।

বিবিসিকে ইরা বলেন, তিন বছর আগে আমার সঙ্গে গৌরবের বিয়ে হয়। বিয়ের পর আমরা ঘরের কাজ ভাগ করে নিই। সে বলেছে রান্না করবে। কিন্তু পরে আবিষ্কার করলাম সে রান্নার কিছুই জানে না। বাজার করতে পাঠালাম। একাধিকবার নিম্নমানের-পঁচা জিনিস নিয়ে এসেছে। বুঝেছি গৌরভের অনভিজ্ঞতার সুযোগ নিচ্ছে বিক্রেতারা। এ নিয়ে ঝগড়াও হয়েছে আমাদের। পরে  জিনিসপত্রের বর্ণনাসহ একটা তালিকা ধরিয়ে দিলাম এবং এটা বেশ কাজে দিয়েছে।

স্ত্রী ইরার নির্দেশনা পেয়ে গৌরবও খুশি। বললেন, এখন আর আমার ভুল করার সম্ভাবনা নেই। কিছু উল্টাপাল্টা হয়ে গেলে বলে কই তুমি তো এটা লিখে দাওনি!

স/মা