ঢাকাবুধবার , ৬ অক্টোবর ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

admin
অক্টোবর ৬, ২০২১ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

স্ত্রীকে হত্যা করে থানায় স্বামীর আত্মসমর্পণ

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার হোসেনগাও গ্রামের কৃষক হবিবর রহমান(৫৫)নিজ হাতে স্ত্রী রুখসানা বেগম(৫০)কে হত্যা করে থানায় এসে আত্মসমর্পণ করার খবর পাওয়া গেছে। ৬ অক্টোবর (বুধবার) ভোর ৬টার দিকে হবিবরের বাড়িতে এ নৃশংস ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ৫ অক্টোবর মঙ্গলবার রাতে খেয়ে দেয়ে হবিবর ও রুখসানা তাদের ঘরে শুয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন ফজরের আজানের পর আনুমানিক ভোর ৬টার দিকে হবিবর স্ত্রী রুখসানাকে নামাজ পড়তে ডেকে তোলার চেষ্টা করে। এক পর্যায়ে সে ঘুমন্ত স্ত্রীকে লোহার শাবল দিয়ে মাথায় উপর্যুপরি আঘাত করে।

এতে ঘটনাস্থলেইস্ত্রী রুখসানার মৃত্যু হয়। পরে হবিবর সাইকেলযোগে রাণীশংকৈল থানায় এসে স্ত্রীকে খুন করার কথা জানায়। পুলিশ বিষয়টি খোঁজখবর নিয়ে নিশ্চিত হয়ে হবিবরকে আটক করে।

পরে এএসপি (সার্কেল) তোফাজ্জল হোসেন, ওসি এসএম জাহিদ ইকবাল, ওসি(তদন্ত) আব্দুল লতিফ শেখ, এএসপি(পিবিআই) এবিএম রেজাউল ইসলাম, সিআইডি অফিসার মিল্লাত হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ সময় রানীশংকৈল হোসেনগাও ইউপি চেয়ারম্যান মাহবুব আলম বলেন, নামাজের জন্য স্ত্রীকে হত্যা করা হয়েছে বলে খবর পেয়ে ঘটনা স্থলে এসেছি। বিষয়টি দুঃখজনক।

হবিবর কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভূগছিলেন বলে স্থানীয়রা জানায়। রাণীশংকৈল থানা ওসি জাহিদ ইকবাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন , স্ত্রীকে হত্যা করে স্বামী থানায় আত্মসমর্পন করেছে।

ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

স/এষ্