ঢাকাশনিবার , ২৩ সেপ্টেম্বর ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্কুলছাত্রী অপদস্তের প্রতিবাদ করায় বাঘারপাড়ায় সন্ত্রাসীদের হামলায় ৬জন আহত

admin
সেপ্টেম্বর ২৩, ২০১৭ ৯:০৭ পূর্বাহ্ণ
Link Copied!

বাঘারপাড়া(যশোর)

স্কুলছাত্রীকে অপদস্ত করার প্রতিবাদ করায় যশোরের বাঘারপাড়ায় সন্ত্রাসীদের হামলায় ৬জন অাহত হয়েছে। এ ঘটনায় বাঘারপাড়ার নরসিংহপুর গ্রামে পিতা ও কন্যাসহ ছয়জন আহত হয়েছেন।  আহতদের যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়েছে।  জানা গেছে, মাগুরার শালিখা উপজেলার চতুরবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্রী তন্বি খাতুন গত মঙ্গলবার বিকেলে স্কুল ছুটির পর চতুরবাড়ীয়া বাজারে খায়রুলের দোকানে কেনাকাটা করতে যান। এসময় খায়রুল তাকে ভেতরে নিয়ে দোকানের শার্টার আটকে অপদস্ত করে। তখন তন্বি চিৎকার করলে বাজারের লোকজন এসে তাকে উদ্ধার করেন। খবর পেয়ে তন্বির পিতা আব্দুল আজিজসহ পরিবারের লোকজন এসে প্রতিবাদ করেন। এতে ক্ষিপ্ত হয়ে খায়রুলের বড় চাচা আলতাফ হোসেনের নেতৃত্বে ইসমাঈল,সাইফুল, সোহাগসহ ৬/৭ জন সন্ত্রাসী সন্ধ্যায় তন্বির (বাঘারপাড়ার)নরসিংহপুর গ্রামের বাড়িতে হামলা চালায়। সন্ত্রাসীদের হামলায় পরিবারের ৬ সদস্য আহত হন। আহতরা হচ্ছেন- তন্বি (১৬), তার পিতা আব্দুল আজিজ (৪০), মাতা রেহেনা খাতুন(৩৫), চাচা আব্দুল জব্বার (৩৫), চাচাতো ভাই আব্দুর রহিম (২৭), ও আলামিন (২০)। আহতরা যশোর ২৫০ শয্যা হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন।  অাহতদের সকলের বাড়ি বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামে।এ ঘটনায় এলাকায় তীব্র উত্তেজনা বিরাজ করছে।

স/মা