ঢাকাবুধবার , ১৬ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সৌদি আরবে হজ পালন করতে যাওয়া ৩১ ব্যক্তি মারা গেছেন

admin
আগস্ট ১৬, ২০১৭ ৬:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

সৌদি আরবে হজ পালন করতে যাওয়া ৩১ ব্যক্তি মারা গেছেন। রোববার রাতে এসব ব্যক্তি মারা যান বলে সোমবার সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সৌদি প্রেস এজেন্সি (এসপিএ)জানিয়েছে।

সংবাদ সংস্থাটি জানিয়েছে, এসব ব্যক্তিরা বিদেশি। তবে কীভাবে তারা মারা গেছেন এবং তাদের জাতীয়তা কী, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

এসপিএ জানিয়েছে, ১২ আগস্ট পর্যন্ত ৬ লাখ ২০ হাজার ব্যক্তি হজ পালনের জন্য সৌদি আরব পৌঁছেছেন। হজের আগে আরো ২০ লাখ লোক এসে পৌঁছবেন বলে আশা করছে সৌদি কর্তৃপক্ষ।

২০১৫ সালে দুটি মর্মান্তিক ঘটনায় ২ হাজার ২৯৭ জন হাজি মারা যায়। এ ঘটনার পর মক্কা ও মদিনায় হাজিদের নিরাপত্তা জোরদার করেছে সৌদি কর্তৃপক্ষ।

স/মা