ফরিদপুর প্রতিনিধি : সৌদি আরবের রাজধানী রিয়াদে নির্যাতিত ফরিদপুরের গোলাপী বেগম (৪৫) নামে এক নারীকে দেশে ফিরিয়ে আনার দাবিতে সংবাদ সম্মেলন করেছে তাঁর পরিবার।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলন লিখিত বক্তব্য পাঠ করেন গোলাপী বেগমের বড় ছেলে মোঃ হাসান শেখ।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে জানানো হয়, গত অক্টোবর মাসে দালালের মাধ্যমে গৃহকর্মীর কাজ নিয়ে গোলাপী বেগম(৪৫) সৌদি আরবে যান। তিনি রিয়াদ শহরে একটি বাড়িতে গৃহকর্মীর কাজে যোগ দেন। সেখানে তিনি নির্যাতনের শিকার হচ্ছেন বলে অভিযোগ করা হয়। পরিবারের সদস্যরা গোলাপী বেগমকে দ্রুত সুস্থ অবস্থায় উদ্ধার করে দেশে ফিরিয়ে আনার দাবি জানান।
সংবাদ সম্মেলনে গোলাপী বেগমের স্বামী আবু শেখ, কন্যা সৃতি আক্তার, ননদ নাজমা বেগম, প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার কর্মরত সংবাদকর্মীরা এসময় উপস্থিত ছিলেন।
স/এষ্

