ঢাকারবিবার , ১৫ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সৌদি আরবের পথে প্রধানমন্ত্রী

admin
এপ্রিল ১৫, ২০১৮ ৫:৫২ অপরাহ্ণ
Link Copied!

বাদশাহ সালমান বিন আবদুল আজিজের আমন্ত্রণে যৌথ সামরিক মহড়া ‘গালফ শিল্ড-১’-এর সমাপনী অনুষ্ঠানে যোগ দিতে সৌদি আরবের পথে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সৌদিতে সংক্ষিপ্ত সফর শেষে কমনওয়েলথ সম্মেলনে যোগ দিতে তিনি যুক্তরাজ্যের লন্ডন যাবেন।

রবিবার (১৫ এপ্রিল) বিকেল ৪টা ৩৫ মিনিটে বাংলাদেশ বিমানের বিজি-০৪৯ ফ্লাইটে সৌদি আরবের দাম্মাদের উদ্দেশে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী।

সৌদি সময় সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে দাম্মাম কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা প্রধানমন্ত্রীর। দাম্মাম পৌঁছালে বিমানবন্দরে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে স্বাগত জানাবেন সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম মসীহ্ এবং সৌদি সরকারের প্রতিনিধিরা।

স/এষ্