দুটি ভিডিও ক্লিপিংস। আর সেই ক্লিপিংস ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল শাহরুখের মেয়ে। কী এমন আছে সেই ভিডিও ফুটেজে? যা নিয়ে এত হইচই।
ছোট থেকেই সুহানার অভিনয়ের খুব শখ। একবার এক সাক্ষাৎকারে শাহরুখ নিজেই সেকথা বলেন। সঙ্গে এও বলেন যে, সুহানা অভিনয়ে এলে তার কোনো আপত্তি নেই। তবে তিনি যা পরিশ্রম করে কেরিয়ার দাঁড় করিয়েছিলেন, তার থেকে পাঁচ গুণ বেশি পরিশ্রম করতে হবে। একইসঙ্গে শাহরুখ জানান, সুহানাকে ভাল কোনো অ্যাক্টিং স্কুলে পাঠাতে চান তিনি।
সেই সুহানাই স্কুলের প্রোগ্রামে `সিন্ডারেলা` নাটকে অভিনয় করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছে। নাটকে সে-ই ছিল মুখ্য চরিত্রে। তবে এই `সিন্ডারেলা`, রূপকথার গল্পের একদম হুবহু অনুকরণ নয়। বরং আজকের দিনের জেনারেশনকে মাথায় রেখে লেখা। চরিত্রকে দারুণ ফুটিয়ে তুলেছেন সুহানা।
স/শা

