ঢাকাবৃহস্পতিবার , ২৭ এপ্রিল ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সোনার বাংলার উন্নয়ন ধরে রাখতে আওয়ামীলীগকে সমার্থন করুন : রনজিৎ রায়

admin
এপ্রিল ২৭, ২০১৭ ৩:১৭ অপরাহ্ণ
Link Copied!

সাঈদ ইবনে হানিফ। বাঘারপাড়া (যশোর) প্রতিনিধি :
শেখ হাসিনা সরকার উন্নয়নের সরকার, আওয়ামীলীগ ক্ষমতায় আসলেই দেশের উন্নয়ন বেড়ে যায়, আর সোনার বাংলার এই উন্নয়ন ধরে রাখতে অন্য সকল দলমত পরিহার করে আওয়ামীলীগকে সমার্থন করুন। আগামী সংসদ নির্বাচনে নৌকা প্রতিকের প্রার্থীকে বিজয় করতে হবে এই লক্ষ্যে নৌকার পক্ষে ভোটারদের কাছে সকলকেই যেতে হবে একে অপরের সাথে মিলে মিসে কাজ করতে হবে। বৃহস্পতিবার রাতে বাঘারপাড়ার জামদিয়া স্কুর মাঠে এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় সংসদ সদস্য রনজিৎ কুমার রায় সকলের কাছে এই দাবী জানান। এ সময় তিনি বলেন, উন্নয়নের গতিকে সচল রাখতে হলে বার বার শেখ হাসিনার সরকারকে দরকার। তিনি আরো বলেন আজ সারের জন্য হাহাকার করতে হয় না জীবন ও দিতে হয়না কৃষকদের, আওয়ামীলীগ সরকারই কৃষক বান্ধব সরকার। জামদিয়া ইউনিয়নবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে রনজিৎ রায় বলেন ‘আপনারা আমাকে ভোট দিয়ে সংসদে পাঠিয়েছেন। আপনাদের সেই মূল্যবান ভোটের মর্যাদা রাখতেই কাজ করে চলেছি’। রাজনৈতিক অধিকার অর্জন না করতে পারলে অর্থনৈতিক মুক্তি আসেনা, তাই আগে রাজনৈতিক অধিকার অর্জন করতে হবে। সে ক্ষেত্রে বাঘারপাড়াবাসীকে হতে হবে ঐক্যবদ্ধ। এদিন জামদিয়া মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আলোচনা সভা রূপ নেয় জনসভায়। স্কুল পরিচালনা পরিষদের সভাপতি ও স্থানীয় আওয়ামীলীগ নেতা সাবেক ফুটবলার বখতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তৃতা করেন বাঘারপাড়া পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের আহবায়ক কামরুজ্জামান বাচ্চু। বক্তব্য রাখেন প্রবীণ আওয়ামীলীগ নেতা আব্দুল হক মোল্যা, বাঘারপাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মতিয়ার রহমান, জামদিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নিখিল কুমার আঢ্য, সাধারন সম্পাদক আরিফুল ইসলাম তিব্বত, উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক পৌর কাউন্সিলর সাবেক উপজেলা ছাত্র লীগের সভাপতি জুলফিকার আলী জুলাই, খায়রুজ্জামান লিটন, পৌর আওয়ামীলীগ নেতা ফয়সাল আহমেদ মিল্টন, উক্ত বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব আবু সাঈদ মোল্যা, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুর রশিদ মাষ্টার, ঈমান আলী বিশ্বাস, ইমরান হাসান, জাহিদ সরদার, তরিকুল ইসলাম প্রমুখ।

স/এষ্