ঢাকারবিবার , ১৬ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সেলফিতে ঈদের আনন্দ

admin
মে ১৬, ২০২১ ৪:১৮ অপরাহ্ণ
Link Copied!

সেলফিতে ঈদের আনন্দ

খালিদ হোসেন মিলু বদলগাছী (নওগাঁ) প্রতিনিধ : ঈদ আনন্দময় কাটাতে চায় সবাই। সেই সঙ্গে সময়টাকে ছবিতে ধরে রাখতে চান অনকেই। আর তা যদি হয় সেলফিতে তাহলে আনন্দের রঙ যেন আরেকটু বাড়ে। তাই সেলফি উন্মাদনা ঈদ উদযাপনে যোগ করেছে বাড়তি অনুষঙ্গ।

সামাজিক যোগাযোগ মাধ্যমে ঈদের সেলফি ছবি দিয়ে আনন্দ ভাগাভাগি করছেন অনেকে। সাধারণ মানুষ হতে শুরু করে তারকা বা সেলিব্রেটি বাদ যাননি কেউ। সবাই ফেইসবুক বা টুইটারের মত সামাজিক যোগাযোগ মাধ্যম সেলফি তুলে শেয়ার দিয়ে নতুন এই বিনোদনে যোগ দিচ্ছেন।

ছুটি পেয়ে পরিবারের সাথে ঈদ উদযাপন করছেন কৌতুক অভিনেতা শামীম (চিকনআলী)।

ভক্ত-সমর্থকদের সঙ্গে সেটি ভাগ করে নিতে সামাজিক যোগাযোগের মাধ্যমে হাজির হয়েছেন এই অভিনেতা  বাবা-মার সাথে ঈদ সেলফি তুলে শেয়ার করেছেন অনেক তরুন ছেলে মেয়েরা ।

কেউ আবার পরিবারের ছোট, বড় ও স্বজনের সঙ্গে এভাবেই ঈদের খুশি ভাগ করার সেলফি পোস্ট করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে।

করোনাকালীন সময়ে অনেকে ঘরে বসে পরিবারের সাথে ঈদের আনন্দ শেয়ার করছেন আবার কেউ বাহিরে
বেরিয়ে প্রিয়জনের সাথে সেলফিতে মেতে উঠেছে।

শুক্রবার সকালে ঈদের নামাজ আদায়ের পর থেকে বিভিন্ন বয়সের নানান পেশার মানুষ তাদের পছন্দের যায়গায় গিয়ে প্রিয় মানুষ গুলোর সাথে মোবাইলে সেলফি তুলে ঈদের আনন্দ শেয়ার করেছেন ফেইসবুকে।

ঈদের দিন সকালে ঈদের নামাজ আদায় করতে যাওয়া থেকে শুরু করে সারা দিন বিভিন্ন সময় মোবাইল এ ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্ট করছেন।

সকালে ঈদের নামাজ পড়ার পর থেকে বেলা বাড়তে বাড়তে শুরু হয় তরুণ তরুণীদের মাঝে সেলফি তোলার মহাউৎসব।

করোনাকালীন সময়ে বিভিন্ন প্রযটন কেন্দ্র, পার্ক,বিনোদন কেন্দ্র গুলো বন্ধ থাকায় অতি উৎসাহিত মানুষ গুলি বাড়ি থেকে বাহিরে বের হয়ে রাস্তার পাশে, কেউ বা নদীর চরে, খোলা মাঠে ঘোড়াঘুড়ির সময় নিজেরা মোবাইল ফোন এ সেলফি তোলাতে ব্যস্ত হয়ে পড়েছেন।

শুক্রবার বিকেলে সরজমিন এ নওগাঁর বদলগাছী সদরের ছোট যমুনা নদীর বালুচরে অসংখ্য লোকজন ঘুরতে এসে অনেকেই সেলফি নিয়ে ব্যস্ত।

উপজেলার বিলাশবাড়ী ইউপির দ্বীপগঞ্জ বাজার সংলগ্ন প্রত্নতাত্ত্বিক নিদর্শন ঐতিহাসিক হলুদবিহার এ বাউন্ডারি ওয়াল না থাকায় করোনাকালীন সময়ে ও অনায়াসে দ্বীপের উপরে উঠে সেলফিতে মেতে উঠেছেন
নানান বয়সের অসংখ্য মানুষ। দ্বীপগঞ্জ -শ্রীরামপুর রাস্তার পাশে জড়ো হয়ে উঠতি বয়সের তরুন তরুনী, আবার কেউ স্বামী স্ত্রী, বাচ্চাদের সাথে সেলফি তুলছে।আবার প্রেমিক আর প্রেমিকার সেলফি তোলার স্ট্যাইল নিয়ে দুজনের চোখে মুখে হাসির ঝলক।

এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের রাস্তা পাশে, খোলা মাঠে, ক্যানেল এর ধারে সেতুর উপরে এই সেলফি তোলার দৃশ্য চোখে পড়ে।

স/এষ্