ঢাকামঙ্গলবার , ২৮ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সেরা হ্যান্ডসেট গ্যালাক্সি এস৭ এইজ

admin
ফেব্রুয়ারি ২৮, ২০১৭ ১১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

সেরা উদ্ভাবনী ফ্ল্যাগশিপ ডিভাইস হিসেবে স্যামসাং গ্যালাক্সি এস ৭ এইজ এর নাম ঘোষণা করেছে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেস। বেস্ট মোবাইল হ্যান্ডসেটস অ্যান্ড ডিভাইস ক্যাটাগরিতে এই স্বীকৃতি দিয়েছে জিএসএমএ।

স্যামসাং ইলেকট্রনিক্সের গ্লোবাল প্রোডাক্ট স্ট্র্যাটেজি মোবাইল কমিউনিকেশন বিজনেসের ভাইস প্রেসিডেন্ট জুনহো পার্ক বলেন, গ্যালাক্সি এস৭ এইজে আমাদের কারিগরি ডিজাইন এবং উদ্ভাবনের জন্য স্বীকৃতি পেয়ে আমরা সম্মানিত।

তিনি বলেন, এই সম্মান আমাদের ধারাবাহিক কর্ম প্রচেষ্টার ফল এবং আমরা যুগান্তকারী মোবাইল প্রযুক্তি নিয়ে আসার মাধ্যমে গ্রাহকদের প্রত্যাশা পূরণ অব্যাহত রেখেছি।

মোবাইল উদ্ভাবনে শীর্ষস্থানীয় ব্র্যান্ড হিসেবে স্যামসাং, সেরা মানের হার্ডওয়্যার, সফ্টওয়্যার ও সেবাসমূহ এবং বিশ্বব্যাপী গ্রাহকদের জন্য নতুন উদ্ভাবন আনতে কাজ করায় এই স্বীকৃতি দেয়া হয়েছে বলে জানা গেছে।

স/শা