ঢাকারবিবার , ২০ অক্টোবর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সেন্ট্রাল ল’ কলেজে নতুন কমিটি

admin
অক্টোবর ২০, ২০১৯ ১২:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক: রাজধানী ঢাকার ঐতিহ্যবাহী ”সেন্ট্রাল ল’ কলেজ”-এ মুক্তিযুদ্ধ মঞ্চের নতুন কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল ল’ কলেজের সিনিয়র সহ-সভাপতি রকিবুল ইসলাম (রকিব) ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সেন্ট্রাল ল’ কলেজের সহ-সভাপতি মো. আবু জাহিদ রনি।

সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাধারণ সম্পাদক মো. আল মামুন গত সোমবার ১৪ অক্টোবর আনুষ্ঠানিকভাবে মুক্তিযুদ্ধ মঞ্চ, সেন্ট্রাল ল’ কলেজ শাখার এই কমিটির অনুমোদন দেয়। সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এতথ্য নিশ্চিত করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্নাঙ্গ কমিটি দ্রুত করে কেন্দ্রীয় দপ্তর সেলে জমা দিতে নির্দেশ দেয় কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ।

কমিটির অন্য সদস্যরা হলেন সিনিয়র সহ-সভাপতি: রেজাউল হক রেজা, সহ-সভাপতি: মো. নুরুজ্জামান সরকার, যুগ্ম-সাধারণ সম্পাদক: মো. মাহবুবুর রহমান, সাংগঠনিক সম্পাদক: মো. নাঈমুল ইসলাম নাঈম, দপ্তর সম্পাদক পদে মো. সাহাব উদ্দিন মনোনীত হয়েছেন।

স/এষ্