জয় সিং ছিলেন ভারতের আলোয়ারের মহারাজা | ১৮৯২ সালে‚ মাত্র দশ বছর বয়সে সিংহাসনে অভিষেক | রাজত্ব করেছিলেন ১৯৩৭ সাল অবধি‚ আমৃত্যু | তাঁর উপাধি ছিল ভারত ধর্ম প্রভাকর রাই | প্রকাশ্যে এমন এক ভাবমূর্তি ধরে রাখতেন‚ যেন‚ তিনি যৌনতা থেকে শতহস্ত দূরে থাকেন | অথচ আড়ালে ছিলেন ততটাই বিকৃত | জয় সিং বিয়ে করেছিলেন | ছিল রক্ষিতাও | অথচ নিজেকে দাবি করতেন নারী-বিদ্বেষী বলে | তাঁর প্রাসাদে কুখ্যাত ছিল এক নৈশ ভোজসভা | অত্যন্ত গোপন সেই নৈশভোজে ডাক পেতেন রাজার ঘনিষ্ঠ সভাসদরা | দুটো শর্ত মানতে হতো সেই সভায় | প্রথমত সেই সভায় সঙ্গে আনতে হবে স্ত্রী‚ এবং কন্যা থাকলে সেই তরুণী অবিবাহিত কন্যাকে | দ্বিতীয় শর্ত ছিল‚ শুধু নৈশ ভোজ এবং তার পরে রাতের জন্য সবাই পদমর্যাদা ভুলে যাবেন | অর্থাৎ মহারাজা বিনা সঙ্কোচে রাত কাটাতে পারবেন সভাসদের স্ত্রী বা মেয়ের সঙ্গে | আবার এক অধস্তন সভাসদ মহারানির সঙ্গে যৌনতায় লিপ্ত হতে পারবেন ! সূর্যোদয় অবধি সাত খুন মাফ | প্রতি রাতে জমত সেই বৌ পাল্টাপাল্টির খেলা | সবাই নিত্যনতুন নারীসঙ্গের স্বাদ পেতেন | কেবল শর্ত মানতেন না একজন | তিনি গজনফর আলি খান | আলোয়ারের রাজার রাজস্ব মন্ত্রী | পরবর্তী কালে হয়েছিলেন ভারতে পাকিস্তানের রাষ্ট্রদূত | তিনি নৈশ ভোজের পরে অন্য নারী সঙ্গ করতেন পছন্দমতো | কিন্তু কোনওদিন নিজের স্ত্রী বা মেয়েকে আনতেন না | বলতেন তিনি মুসলিম | তাই ঘরের মেয়েদের বেআব্রু করে আনতে পারবেন না | কিন্তু এই বৈষম্য মানলেন না অন্য সভাসদরা | তাঁরা আপত্তি তুললেন | রাজার কাছে দাবি করলেন‚ গজনফরকেও তাঁর স্ত্রীকে আনতেই হবে | শেষে গরিষ্ঠ মতকে গ্রাহ্য করতেই হল রাজা জয় সিংকে | তিনি রাজস্বমন্ত্রীকে বললেন‚ তাঁকেও সঙ্গে আনতে হবে স্ত্রীকে | মহা আতান্তরে পড়লেন মন্ত্রীমশাই | নতুন নারীদেহের স্বাদ যে হাতছাড়া হতে বসেছে ! তাঁর সমস্যা দূর করতে মুশকিল হাসান করলেন বন্ধু জে এন সাহনি | তাঁর কথামতো রাজার কাছে ছুটি চাইলেন মন্ত্রী | বললেন লাহোরে যাবেন স্ত্রীকে আনতে | মঞ্জুর হল ছুটি | কিন্তু খান সাহেব গেলেন দিল্লিতে | ভাড়া করলেন এক দেহ পসারিণীকে | সুন্দরী সেই মহিলাকে সাজানো হল বহুমূল্য অলঙ্কার বস্ত্রে | অনেকদিন ধরে তালিম দেওয়া হল | কীভাবে অভিজাত ঘরের মেয়ে বৌরা আচরণ করে‚ শেখানো হল তাঁকে | আদবকায়দা রপ্ত হয়েছে দেখে যৌন কর্মীকে নিয়ে খান সাহেব এলেন রাজার নৈশ ভোজের আসরে | বললেন‚ এই জেনানাই তাঁর বেগম সাহিবা | তাঁর রূপ-ছলাকলার ছটায় কুপোকাত বাকি রমণীরা | কে বেগমসাহিবার সঙ্গে নিশিযাপন করবেন‚ পুরুষদের মধ্যে হুড়োহুড়ি পড়ে গেল | খান সাহেব মুচকি মুচকি হাসেন আর উপভোগ করেন | ‘বেগমজানের‘ সঙ্গলাভে এত খুশি হলেন মহারাজ ও তাঁর সভাসদরা‚ মূল্যবান উপহার-উপঢৌকনে ঢেকে দিলেন তাঁকে | তখনকার দিনে কয়েক লক্ষ টাকা নজরানা পেয়েছিলেন তিনি | কিন্তু বেগমের তো আরও নতুন পোশাক-গয়না চাই | খানসাহেবকে বলা হল‚ স্ত্রীকে কলকাতা বা বম্বে নিয়ে গিয়ে নতুন পোশাক কিনে দিতে | হাঁফ ছাড়লেন খানসাহেব | তিনি বেগমকে নিয়ে আলোয়ার থেকে এলেন কলকাতা | এ বার রাজার কাছে পাঠালেন টেলিগ্রাম | জানালেন‚ হঠাৎ অ্যাপেণ্ডিসাইটিস ফেটে গিয়ে মৃত্যু হয়েছে বেগমের | জেনে তো বজ্রাহত আলোয়ারের মহারাজা জয় সিং | তাঁর সভাসদরা | অন্যদিকে খানসাহেব পেলেন অসংখ্য সান্ত্বনাবার্তা | সেইসঙ্গে লম্বা ছুটি | বেগমবিয়োগের শোক সামলাতে |
স/এষ্

