ঢাকাশুক্রবার , ১০ জানুয়ারি ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সেই নূর মোহাম্মদ তেজারতের বদলি

admin
জানুয়ারি ১০, ২০২০ ১১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে শাস্তিমূলক বদলি হলেন যশোরের বাঘারপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নূর মোহাম্মদ তেজারত। তাকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসাবে যোগদানের নির্দেশ দেয়া হয়েছে।

গত বৃহস্পতিবার (৯ জানুয়ারী) মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. সৈয়দ গোলাম ফারুক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা গেছে। তবে এ উপজেলা নতুন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে যোগদান করবেন সাতক্ষীরার শ্যামনগর উপজেলা থেকে বদলিকৃত কর্মকর্তা আকরাম হোসেন খান। আগামী ১৫ই জানুয়ারীর মধ্যে তাদের বদলিকৃত কর্মস্থলে যোগদান করার কথা বলা হয়েছে।

সূত্রের দাবি, দুর্নীতিবাজ এ শিক্ষা কর্মকর্তা ২০১৬ সালের ১১ নভেম্বর বাঘারপাড়া উপজেলায় যোগদানের পর থেকে প্রতিনিয়ত ঘুষ আর অনিয়মের মাধ্যমে অফিসটিকে দুর্নীতির আখড়ায় পরিণত করেছে। এমন কোনো কাজ নাই তিনি করেন নাই। অফিস ফাঁকি ছিল তার রুটিনমাফিক কাজ, নিজ অফিসের পিয়ন থেকে শুরু করে কর্মকর্তাদের গায়ে হাত তুলেছেন, এনসিটিবির পুরাতন বই রাতের আঁধারে চুরি করে বিক্রয়, মা সমাবেশের টাকা আত্মসাৎ, বিজ্ঞান মেলার টাকাও তিনি পকেটে পুরেছেন। উপজেলার এক শিক্ষকের কাছ হতে জমি বিক্রয় করে ভয়ভিতি দিয়ে ঘুষের টাকাও তিনি আদায় করেছিলেন।

দুর্নীতিবাজ এই কর্মকর্তা বিরুদ্ধে অভিযোগ রয়েছে শিক্ষকদের জিম্মি করে এমপিওভুক্তি, বিএড স্কেল পরিবর্তনসহ বিভিন্ন কাজে হাজার হাজার টাকা পকেটস্থ করতেন। এমপিওভুক্তির জন্য ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা ঘুষ নিতেন। উল্লেখ্য ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত আঞ্চলিক জাতীয় সহ একাধিক পত্রিকায় দুর্নীতিবাজ এই কর্মকর্তার অনিয়মের সংবাদ প্রকাশ হয়, তার বিরুদ্ধে বিভাগীয় একাধিক তদন্ত হয়েছে।

এদিকে দুর্নীতিবাজ এ কর্মকর্তার বদলির খবর পেয়ে উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের মাঝে স্বস্থি ফিরে এসেছে।

স/এস্