সুষ্ঠভাবে ইবির ১ম দিনের ভর্তি পরীক্ষা সম্পন
ইমানুল সোহান, ইবি প্রতিনিধি-
ইসলামী বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের ¯œাতক (সম্মান) ১ম বর্ষের ১ম দিনের ভর্তি পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। ১ম দিন ‘এফ’ ও ‘ই’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।আজ শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত তিন শিফটে পরীক্ষা অনুষ্ঠিত হয়।
এবারে ‘এফ ইউনিটের ভর্তি পরীক্ষায় ১০০ আসনের বিপরীতে ৩,৭৭৪ জন পরীক্ষার্থী আবেদন করেছিল। অপর দিকে ‘ই’ ইউনিটে ২০০ টি আসনের বিপরীতে ১৩০২৬ জন আবেদন করেছিল। দুই ্ইউনিটের ভর্তি পরীক্ষা ৭টি কেন্দ্রে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষায় উপস্থিতি ছিল সন্তুষ্টজনক। পরীক্ষায় জালিয়াতির খবর এখনও পাওয়া যায়নি।
এবারের ভর্তি পরীক্ষায় নিচ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। পরীক্ষা চলাকালীন র্যাব, পুলিশ ও সাদা পোশাকধারি গোয়েন্দা পুলিশের কড়া নজরদারি দেখা গেছে। নিরাপত্তা জোড়দারে মেটাল ডিটেকটর ও আর্চ ওয়েগেট ব্যাবহার করা হচ্ছে। এছাড়াও পুরো ক্যাম্পাসকে সিসিটিভির নিয়ন্ত্রণাধীন রাখা হয়েছে।
এবিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন-উর-রশিদ আসকারী বলেন, “আমরা আজকের পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। সকলের সহযোগীতা পেলে পরবর্তী পরীক্ষা গুলোনও সুষ্ঠভাবে সম্পন্ন করা সম্ভব হবে।”
স/মা

