ঢাকাবৃহস্পতিবার , ১৭ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সুষ্ট নির্বাচন আদায় করতে হবে জনগণকে: শামা ওবায়েদ

abu naser
আগস্ট ১৭, ২০২৩ ৭:৩১ অপরাহ্ণ
Link Copied!

সুষ্ট নির্বাচন আদায় করতে হবে জনগণকে: শামা ওবায়েদ

সালথা (ফরিদপুর) প্রতিনিধি।। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু বলেছেন, এই সরকারকে পতনের জন্য বিএনপির যেকোন আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে থাকতে হবে।

একটি সুষ্ট নির্বাচন আদায় করতে হবে জনগনকে। ২০১৮ সালে আমরা কেউ ভোট দিতে পারিনি। আমাদের নেতাকর্মীদের তুলে নিয়েছিলো। এখনও আমাদের অনেক নেতাকর্মী মিথ্যা মামলায় জেল খাটছে। আমরা জনগণকে সাথে নিয়ে মাঠে থাকবো।

বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপির সহসাংগঠণিক সম্পাদক মরহুম আছাদ মাতুব্বরের স্বরনে গোয়ালপাড়া গ্রামে শোক সভা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রিংকু এসব কথা বলেন।

সালথা উপজেলা বিএনপির সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদারের সভাপতিত্বে শোক সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাংগঠণিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু।

এসময় সালথা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, নগরকান্দা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল, সালথা উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আছাদ মাতুব্বর, সহসভাপতি শাহিন মাতুব্বর, যুগ্ম সাধারণ সম্পাদক খায়রুল বাশার আজাদ, শাহিনুর রহমান, নগরকান্দা উপজেলা বিএনপির সাংগঠণিক সম্পাদক শওকত আলী শরীফসহ বিএনপির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, গত সোমবার রাতে সালথা উপজেলা বিএনপির সহসাংগঠণিক সম্পাদক আছাদ মাতুব্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান।

স/এষ্