ঢাকাশনিবার , ২৭ মে ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সুশাসন ও সুবিচার প্রতিষ্টার লক্ষ্যে জাতীয় পার্টিতে যোগ দিন : সিরাজুল ইসলাম

admin
মে ২৭, ২০১৭ ৪:০০ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ মোহাম্মদ সিরাজুল ইসলাম সুশাসন ও সুবিচার প্রতিষ্ঠার লক্ষে জাতীয় পার্টিতে যোগদান করার আহব্বান জানিয়েছেন। শনিবার সকালে মুন্সীগঞ্জ জেলা জাতীয় পার্টির জেলা কার্যালয়ে পবিত্র মাহে রমজানের ইফতার পার্টির প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ৪৬ বছরের জাতীয় পার্টির ৯ বছরের শাসনামল ছাড়া বিভিন্ন অপরাধে বিভিন্ন সরকারের আমলে অভিযুক্ত প্রায় ৩০ হাজার ব্যক্তিকে রাজনৈতিক বিবেচনায় অব্যাহতি দেওয়া হয়েছে । যাহা আইন ও ন্যায় বিচারের পক্ষে মারাতœক হুমকি হয়ে দাঁড়িয়েছে। জাতীয় পার্টির শাসনামলে দেশে স্থিতিশীলতা ছিল। জেলা জাতীয় পার্টির সভাপতি কুতুব উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, জেলা জাতীয় পার্টির সাধারন সম্পাদক আব্দুল বাতেন, মুন্সীগঞ্জ জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান জামাল হোসেন প্রমুখ। এ সময় গজারিয়া উপজেলার জাতীয় পার্টির সাধারন সম্পাদক শামীম ফরাজিসহ বিভিন্ন উপজেলার জাতীয় পার্টির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

স/এষ্