ঢাকাসোমবার , ২০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সুরঞ্জিত সেনগুপ্তের শূন্য আসনে উপ-নির্বাচন ৩০ মার্চ

admin
ফেব্রুয়ারি ২০, ২০১৭ ১০:০১ পূর্বাহ্ণ
Link Copied!

কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন এবং সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্তের শূন‌্য আসনে উপ-নির্বাচন আগামী ৩০ মার্চ অনুষ্ঠিত হবে।

সোমবার নির্বাচন কমিশন ভবনে এক সংবাদ সম্মেলনে আলাদাভাবে দুই নির্বাচনের তফসিল ঘোষণা করেন নতুন নির্বাচন কমিশনের প্রধান কে এম নূরুল হুদা।

তিনি বলেন, এ দুই নির্বাচনে অংশ নিতে আগ্রহীরা আগামী ২ মার্চ পর্যন্ত রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে পারবেন।

সুনামগঞ্জে ৫ মার্চ মনোনয়ন যাচাই-বাছাই হবে। প্রার্থিতা প্রত‌্যাহার করা যাবে ১৩ মার্চ পর্যন্ত। আর কুমিল্লায় ৫ ও ৬ মার্চ যাচাই-বাছাই শেষে ১৪ মার্চ পর্যন্ত প্রার্থিতা প্রত‌্যাহার করা যাবে।

অনেক দিন ধরে আটকে আছে কুমিল্লা সিটি করপোরেশনের নির্বাচন। আর গত ৫ ফেব্রুয়ারি রোববার সুনামগঞ্জ-২ (দিরাই-শাল্লা) আসনের সাংসদ এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত মারা যান। এর ফলে ওই আসনটি শূন্য হয়ে পড়ে।

স/শা