ঢাকাশুক্রবার , ১০ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনায় প্রার্থনা

admin
ফেব্রুয়ারি ১০, ২০১৭ ১:০৫ অপরাহ্ণ
Link Copied!

বিশিষ্ট রাজনীতিবিদ ও পার্লামেন্টারিয়ান এবং আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্তের আত্মার শান্তি কামনায় সারাদেশে বিভিন্ন মঠ-মন্দিরে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে কেন্দ্রীয়ভাবে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ এ প্রার্থনা সভার আয়োজন করে।

প্রার্থনা সভায় প্রয়াত এ নেতার প্রতি স্মৃতিচারণ করা হয়। স্মৃতিচারণে নেতারা বলেন, আমরা যে মহান নেতা হারিয়েছি, তা কখনও পূরণীয় নয়। তার আদর্শ অনুকরণীয় হয়ে থাকবে।

মন্দিরের সেবায়েত প্রদীপ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে ও মহানগর সার্বজনীন পূজা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শ্যামল কুমার রায়ের পরিচালনায় প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়। এতে স্মৃতিচারণ করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি জয়ন্ত সেন দীপু ও সাধারণ সম্পাদক অ্যাড. তাপস কুমার পাল, নিম চন্দ্র ভৌমিক, দুর্গাদাশ ভট্টাচার্য্য, সাংবাদিক স্বপন কুমার সাহা, কাজল দেবনাথ, সুব্রত চৌধুরী, পংকজ দেবনাথ এমপি, সুজিত রায় নন্দী, সুভাষ সিংহ রায়, রঞ্জন কর্মকার, বিরেন অধিকারী, সাংবাদিক প্রণব সাহা প্রমুখ।

প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির উপদেষ্টা ছিলেন। বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির অন্যতম সদস্য ও সাতবারের সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত গত রোববার মারা যান।

স/শা