ঢাকাবৃহস্পতিবার , ১৬ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সুরঞ্জিতের স্থলাভিষিক্ত হলেন আব্দুল মতিন খসরু

admin
ফেব্রুয়ারি ১৬, ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ণ
Link Copied!

সদ্য প্রয়াত সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের স্থলাভিষিক্ত হলেন সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু।

জাতীয় সংসদে সংসদীয় কমিটি পুনর্গঠন করে আব্দুল মতিন খসরুকে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়।

দশম জাতীয় সংসদের সংসদীয় কমিটি গঠনকালে সুরঞ্জিত সেনগুপ্তকে আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছিল। তিনি মৃত্যুর আগ পর্যন্ত এ পদের দায়িত্বে ছিলেন। গত ৫ ফেব্রুয়ারি তিনি মারা যান।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত কমিটিতে সদস্য হিসেবে সংরক্ষিত আসনের সদস্য আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীকে অন্তর্ভুক্ত করা হয়

স/শা