চমক প্রতিবেদক : ২৮ মে ২০১৯ মঙ্গলবার ঝিনাইদহের ঐতিহ্যবাহী সাংস্কৃতিক সংগঠন সুরঙ্গন শিল্পী গোষ্ঠীর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (ঝিনাইদহ, মাগুরা) সংরক্ষিত মহিলা আসনের এম. পি. খালেদা খানম।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ সদর উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান আরতি দত্ত,সম্মিলিত সাংস্কৃতিক জোট, ঝিনাইদহ জেলা শাখার সভাপতি একরামুল হক লিকু,সম্মিলিত সাংস্কৃতিক জোট,ঝিনাইদহ জেলা শাখার সাধারন সম্পাদক রাজু আহমেদ মিজান,সম্মিলিত সাংস্কৃতিক জোট,ঝিনাইদহ জেলা শাখার সাবেক সভাপতি শফিক আকরাম।
উপস্থিত ছিলেন সুরঙ্গন শিল্পী গোষ্ঠীর সভাপতি পিন্টু লাল দত্ত,কার্যকরি সভাপতি এম.এ. কাইয়ুম মুক্ত,সাধারন সম্পাদক দেবব্রত বিশ্বাস সম্রাট।এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। ইফতারের পূর্বে দোয়া দোয়া মাফফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিল পরিচালনা করেন বি.এম. আনোয়ার হোসেন, সাধারন সম্পাদক, দীপায়ন সাংস্কৃতিক একাডেমি,দোয়া মাহফিলে দেশ ও জাতির মঙ্গল কামনায় আল্লাহর কাছে মোনাজাত করা হয়।
স/এষ্

