বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে সুনামগঞ্জ উপজেলার শনিরহাওর পাড়ের সাহেবনগর, উজ্জলপুর, জালালপুর, নয়ানগর, গোপীনাথ নয়াগাঁও, সিরাজপুর, বাটিতাহিরপুর অঞ্চলের ৩২৬ পরিবারের মাঝে ত্রাণ সহযোগিতা পৌছে দেয়া হয়েছে। ত্রাণ সরবরাহের সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়নের সহ-সভাপতি তুহিন কান্তি দাসের নেতৃত্বে ৫ সদস্য এর প্রতিনিধি দল। দলে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের দপ্তর সম্পাদক দীপক শীল, সমাজকল্যাণ ও পরিবেশ বিষয়ক সম্পাদক রনিয়া সুলতানা, সদস্য সৌরব দেব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নেতা আকাশসহ কেন্দ্রীয় সহ সভাপতি রইসুজ্জামান, ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জের সভাপতি তারেক চৌধুরী, সাধারণ সম্পাদক পুলক তালুকদার উপস্থিত ছিলেন। ইতোপূর্বে প্রথম দফায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ময়মনসিংহ, বাকৃবি, ও মৌলভীবাজারের নেতৃত্বে ত্রাণ ও শিক্ষা উপকরণ পৌঁছে দেয়া হয়েছে ।
আজ সন্ধ্যা ৭টায় বাংলাদে ছাত্র ইউনিয়ন সুনামগঞ্জ জেলার তাহিরপুর উপজেলার সংসদের উদ্যোগে তাহিরপুর বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয় এবং হাওরসহ দূর্গত অঞ্চলের সমস্যা সমাধানে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের পক্ষ থেকে ৯ দফা দাবী উত্থাপন করা হয়।
১ অবিলম্বে হাওর পরিবেষ্টিত ৭টি জেলা ও সাজেককে ‘দুর্গত এলাকা’ ঘোষণা করতে হবে।
২ হাওর অঞ্চলের এসএসসি কৃতকার্য শিক্ষার্থীদের উচ্চ মাধ্যমিক ভর্তি প্রক্রিয়া নির্বিঘœ করতে বিনা ফি’তে ভর্তির নিশ্চিত করা ও অবৈতনিক শিক্ষার অধীনে শিক্ষা কার্যক্রম পরিচালনা করতে হবে।
৩ অবিলম্বে হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত কৃষকদের পরবর্তী বোরো মৌসুম পর্যন্ত সকল প্রকার কৃষি ঋণ মওকুফ করতে হবে।
৪ ক্ষতিগ্রস্ত পরিবার সমূহকে ‘মহাজনি খাতক ঋণ’ ও এনজিও সমূহের ‘ক্ষুদ্র ঋণ’ সমূহ মওকুফ করতে হবে।
৫ ক্ষতিগ্রস্ত এলাকায় সকল জলমহালের ইজারা পরবর্তী বোরো মৌসুম পর্যন্ত বাতিল করতে হবে এবং হাওরের অবাধ মাছ ধরার অধিকার প্রদান করতে হবে।
৬ সাজেক ও হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত মানুষকে দীর্ঘমেয়াদে সরকারি রেশনিং কর্মসূচির আওতায় নিতে হবে।
৭ ক্ষতিগ্রস্ত কৃষকদের কৃষি ঋণ নবায়ন করে সুদের হার কমিয়ে নতুন ঋন মঞ্জুর করতে হবে।
৮ সাজেক ও হাওর অঞ্চলের ক্ষতিগ্রস্ত পরিবারসমূহের শিক্ষার্থীদের শিক্ষা জীবন সুগম ও শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখতে বিনামূল্যে শিক্ষা উপকরণ বিতরণ ও একবেলা খাবার শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে প্রদান করতে হবে।
৯ হাওর অঞ্চলের ভয়াবহ দুর্যোগের জন্য পানি উন্নয়ন বোর্ডসহ সরকারী বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত প্রতিষ্ঠানের দুর্নীতিবাজ আমলা, কর্মকর্তা-কর্মচারীদের অবহেলার বিষয়টি তদন্ত কমিশন গঠন করে দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
স/এষ্

