সুনামগঞ্জে ইজারাবিহীন ধোপাজান মহালে এখনও ড্রেজার বোমা চলছে
আল-হেলাল,সুনামগঞ্জ থেকে : সুনামগঞ্জের ইজারাবিহীন ধোপাজান চলতি নদী বালি পাথর মহালে প্রকাশ্য দিবালোকে ড্রেজার মেশিন দ্বারা বালু পাথর উত্তোলন করা হচ্ছে। বিভিন্ন দপ্তরের কতিপয় অসাধু কর্মকর্তা কর্মচারীদের যোগসাজশে চিহ্নিত চোরাকারবারী সিন্ডিকেট জব্দকৃত বালি পাথর নীলাম ক্রয় করে ক্রয়কৃত বালিপাথর সরানোর নামে লম্বা তারিখ নিয়ে প্রকাশ্য দিবালোকে বালি পাথর উত্তোলন করে যাচ্ছে।
গত ৩ রা জানুয়ারি সোমবার বিকাল ৫ টার সময় সুনামগঞ্জ জেলা বারকী শ্রমিক সংঘের উদ্যোগে বিশ্বম্ভরপুর উপজেলার সলুকাবাদ ইউনিয়নের জিনারপুর বাজারে অনুষ্ঠিত আলোচনা সভায় নেতৃবৃন্দ এসব কথা বলেন।
সংগঠনের সভাপতি নাসির মিয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক কাদির মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিক মিয়া,সজল মিয়া,মনির মিয়া,চান মিয়া,জয়নাল,রইছ মিয়া,বাসু মিয়া ও অদুদ মিয়া প্রমূখ।
সভাপতির ভাষন দানকালে নাসির মিয়া বলেন, দীর্ঘদিন ধরে বারকী শ্রমিকরা পরিবেশ বিধ্বংসী ড্রেজার-বোমা বন্ধের দাবীতে লাগাতার প্রতিবাদ-প্রতিরোধ এবং প্রশাসনের নিকট আবেদন নিবেদন করায় প্রশাসন মাঝে মধ্যে লোক দেখানো দায়সারা অভিযান করলেও ধোপাজান পাথর-বালি মহাল আজ বিপন্ন। ড্রেজার বোমার তান্ডবে শুধু বারকী শ্রমিকদের জীবন বিপন্ন হয়নি।
চুপসে গেছে এলাকার অর্থনীতি। বক্তারা আরও বলেন,উজানের পাহাড় থেকে প্রতি বৎসর যে পরিমান বালি-পাথর নেমে আসে তাতে বারকী শ্রমিকরা সারা বৎসর কাজ করে জীবিকা নির্বাহ করতে পারে, প্রয়োজন শুধু প্রশাসনের আন্তরিক ভূমিকা।
সভায় বক্তারা প্রশাসনের প্রতি দাবী জানিয়ে বলেন ধোপাজান পাথর-বালি মহালে বারকী শ্রমিকদের কাজের ব্যবস্থা নিশ্চিত করে বারকী শ্রমিকদের জীবন জীবিকার ব্যবস্থা করা এবং এলাকার অর্থ নীতি সচল করার স্বার্থে,স্থায়ীভাবে ড্রেজার-বোমা বন্ধে প্রশাসনের সক্রিয় ভূমিকার দাবী জানান।
বক্তারা দু:খ প্রকাশ করে বলেন,প্রশাসনের উদাসীনতা এবং অসাধু কর্মকর্তা-কর্মচারীদের যোগসাজসে ইজারাবিহীন মহালে এখনও ড্রেজার বোমা অব্যাহতভাবে চলছে। সাথে সাথে সৎ,দৃঢ় সাহসী আপসহীন নেতৃত্বে বারকী শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।
স/এষ্

