ঢাকাশুক্রবার , ২৪ ফেব্রুয়ারি ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সীমান্তে প্রথম বিজিবির নারী সদস্য মোতায়েন

admin
ফেব্রুয়ারি ২৪, ২০১৭ ১০:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে নারী-শিশু পাচার, মাদক চোরাচালান প্রতিরোধ ও সীমান্তে নজরদারি বৃদ্ধি করতে প্রথমবারের মতো পুরুষের পাশাপাশি নারী সদস্যও মোতায়েন করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির ১৩ জনের একটি নারীদলকে হিলি সীমান্তে সংযোজন করা হয়েছে।

গত ২২ ফেব্রুয়ারি বুধবার সকালে বিজিবির নারী সদস্যরা হিলি সীমান্তের চেকপোস্টে গেটে মোতায়েন করা হয়। তারা হিলি ইমিগ্রেশন চেকপোস্টে পাসপোর্টধারী যাত্রীদের নাম, ঠিকানা রেজিস্ট্রারে লিপিবদ্ধসহ যাতায়াতরত নারী ও তাদের ব্যাগেজ তল্লাশি করছেন।

হিলি সীমান্তের চেকপোস্ট গেটে দায়িত্বপালনরত নারী বিজিবি সদস্য, সেলিনা, শাহিদা, আসমা, ইশমা খাতুন বলেন, ‘আমরা ১৩ জনের একটি নারী সদস্য দল দায়িত্ব পালন করতে বিজিবির হিলি সিপি ক্যাম্পে যোগ দিয়েছি। প্রশিক্ষণ শেষে আমরা প্রথমে জয়পুরহাট ব্যাটালিয়ন হয়ে হিলি সীমান্তে দায়িত্ব পালন করছি।’

সীমান্তে দায়িত্ব পালনের বিষয়ে তারা বলেন, ‘দেশের জন্য কাজ করতে পারছি। চোরাচালান, মাদক, নারী ও শিশুপাচার রোধ করতে পারলে ভালো লাগবে। আশা রাখি পুরুষ সদস্যদের পাশাপাশি আমরা নারীরাও এখানে ভালো করবো।’

বিজিবি হিলি আইসিপি ক্যাম্প কমান্ডার মাহবুব আলম জানান, গত ২১ ফেব্রুয়ারি মঙ্গলবার বিকেলে ১৩ জনের একটি নারী বিজিবি দল হিলিতে আসেন। গত ২২ তারিখ বুধবার থেকে তারা সীমান্তে দায়িত্ব পালন করছেন। সীমান্তে নজরদারি বৃদ্ধিতে বিজিবিতে পুরষ সদস্যের পাশাপাশি নারী সদস্যের অবশ্যই প্রয়োজন রয়েছে।’

তিনি আরও বলেন, ‘সীমান্ত এলাকা দিয়ে অনেক নারী চোরাকারবারীরা যাতায়াত করে থাকে। এসব নারীকে বিজিবির পুরুষ সদস্যরা তল্লাশি করতে পারে না। আবার হিলি ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে অনেক পাসপোর্টধারী যাত্রীও বৈধপথে অবৈধ পণ্য নিয়ে দেশে প্রবেশ করে থাকেন। সন্দেহ হওয়া সত্ত্বেও তাদের পুরুষ বিজিবি দিয়ে তল্লাশি করা সম্ভব হয় না। এসব কারণে সীমান্তে পুরুষ সদস্যের পাশাপাশি নারী বিজিবি সদস্যের একান্ত প্রয়োজন ছিল।’

তবে এসব নারী সদস্যরা রাতে কোনও ডিউটি করবেন না উল্লেখ করে ক্যাম্প কমান্ডার আরও জানান, নারী সদস্যরা শুধুমাত্র দিনের বেলায় দু’শিফট করে হিলি সীমান্তের চেকপোস্ট গেটসহ সীমান্তের বিভিন্ন পোস্টে কর্তব্য পালনের পাশাপাশি বিজিবির বিভিন্ন অভিযানে পুরুষ সদস্যের পাশাপাশি অংশগ্রহণ করবেন।

স/শা