ঢাকাবৃহস্পতিবার , ১৫ জুন ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সিরাজদিখানে মূল্যবান বৌদ্ধ মুর্তি উদ্ধার

admin
জুন ১৫, ২০১৭ ৮:২৯ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি: মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বায়রাগাদি ইউনিয়নের চিকনিসার গ্রাম থেকে বৃহস্পতিবার মূল্যবান বৌদ্ধ মুর্তি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক ভাবে মুর্তিটি পিতলের বলে ধারণা করা হচ্ছে। এটির ওজন ১শত ৩৪ গ্রাম, উচ্চতা প্রায় ৩ ইঞ্চি। জানা যায়, বুধবার দুপুরে চিকনিসার গ্রামের অনিল মন্ডলের মেয়ে সিথিলা (০৯) ও পাশের বাড়ির সনজিৎ এর মেয়ে সঞ্চিতা (০৮) দীঘিতে গোসল করতে গিয়ে তারা মুর্তিটি পায়। এটা নিয়ে তারা খেলাধুলা করছিল। গতকাল এলাকায় ঘটনাটি জানাজানি হলে একই গ্রামের বাবু ও স্বপন শিশুদের কাছ থেকে উদ্ধার করে বয়রাগাদি ইউনিযন পরিষদে চেয়ারম্যানের নিকট জমা দেয়। ইউপি চেয়ারম্যান গাজি আলাউদ্দিন সিরাজদিখান থানা পুলিশের হাতে মুর্তিটি হস্তান্তর করেন।
সিরাজদিখান থানার উপ পরিদর্শক আরিফ হোসেন জানান, এটা বৌদ্ধ মুর্তি বলে ধারণা করা হচ্ছে। এটা স্বর্ণের না পিতলের হবে। এটার ওজন ১শত ৩৪ গ্রাম, উচ্চতা প্রায় ৩ ইঞ্চি। যাচাইয়ের পর বিস্তারিত বলা যাবে।

স/এষ্