ঢাকাসোমবার , ৭ এপ্রিল ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সিরাজদিখানে থানায় জিডি করতে লাগে ৩ প্যাকেট সিগারেট

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ৭, ২০২৫ ৯:০৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখানে থানায় জিডি করতে লাগে ৩ প্যাকেট সিগারেট

মুন্সীগঞ্জ প্রতিনিধি- মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় সাধারণ ডায়েরি (জিডি ) করতে তিন প্যাকেট সিগেরেট নেওয়ার অভিযোগ উঠেছে এক এএসআই এর বিরুদ্ধ।সালমান কবীর নামের এক যুবক পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি (জিডি) করতে মুন্সীগঞ্জের সিরাজদিখান থানায় যায়।

জিডি করার জন্য তাকে তিন প্যাকেট সিগারেটের দামের সমপরিমাণ (১,২০০) টাকা দিতে হয়েছে বলে অভিযোগ করেছেন তিনি। গত শনিবার (৫ এপ্রিল) সন্ধ্যায় থানায় জিডি করতে গেলে তার কাছ থেকে এই টাকা নেন সিরাজদিখান থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান।

ভুক্তভোগী যুবক সালমান কবীর বলেন, “শনিবার সন্ধ্যায় পাসপোর্ট হারানোর সাধারণ ডায়েরি করতে থানায় যাই। তখন এএসআই মাহফুজুর রহমান কীভাবে হারিয়েছে জানতে চান। আমি বলি, ‘ঢাকার পল্টন থেকে বাসে আসার সময় পাসপোর্ট হারিয়ে যায়’। তিনি বলেন, ‘তাহলে পল্টন চলে যান, এখানে হবে না’।”ভুক্তভোগী আরও বলেন, “জিডিটা করার জন্য আমি তাকে অনুরোধ করি। এ সময় তিনি বলেন, ‘দোকানে গিয়ে তিন প্যাকেট বেনসন সিগারেট কিনে নিয়ে আসেন। আর না হয় তিন প্যাকেট বেনসনের টাকা দিয়ে জিডি নিয়ে যান’।

পরে থানার পাশের একটি দোকান থেকে ১,২০০ টাকায় তিন প্যাকেট সিগারেট কিনে দিই।” অভিযোগের বিষয়ে কথা বলতে চাইলে এএসআই মাহফুজুর রহমান বিষয়টি এড়িয়ে যান। পরে হোয়াটসঅ্যাপে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি প্রতিবেদককে থানায় গিয়ে দেখা করতে বলেন।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) শাহেদ আল মামুন বলেন, আমার থানায় দুর্নীতি যে করবে তার কোন ছাড় নেই। আমি অভিযুক্ত এএসআই এর বিরুদ্ধে ব্যবস্থা নিব।

এ বিষয়ে জানতে চাইলে সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) আ ন ম ইমরান খান বলেন, “থানায় কোনো কাজ করাতে টাকা লাগে না। আমি ছুটিতে আছি, তা না হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতাম।”