ঢাকাবুধবার , ১৫ মার্চ ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সিরাজদিখানের মালখানগরে বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান

admin
মার্চ ১৫, ২০১৭ ৩:১৪ অপরাহ্ণ
Link Copied!

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার মালখানগরে ব্যাংক এশিয়া- মা আমিরান হাসপাতাল ও মেডিকেল কলেজের উদ্যোগে বিশেষজ্ঞ ডাক্তার দ্বারা বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়েছে। শনিবার সকাল ৯ টা থেকে মালখানগর রথবাড়ীতে অবস্থিত হাসপাতাল প্রাঙ্গনে শুরু হয় এই স্বাস্থ্য সেবা। সকাল থেকেই বিভিন্ন বয়সের নারী- পুরুষরা জড়ো হতে থাকে হাসপাতাল প্রাঙ্গনে। বিকাল ৪টা পর্যন্ত চলে এই চিকিৎসা সেবা কার্যক্রম। এলাকার হত দরিদ্র সকল শ্রেনী পেশার মানুষকে দিনব্যাপী বিনা মূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করা হয়। এ সময় ব্যাংক এশিয়া ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আমিনুল ইসলামের সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ব্যাংগস্ গ্রুপের ভাইস চেয়ারম্যান,আমানউল্লাহ চৌধুরী, বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ব্যাংক এশিয়া লিমিটেডের প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক মো: আরফান আলী, টিভি চ্যানেল বাংলাভিশনের পরিচালক (অর্থ) মো: আশরাফ উদ্দিন আহমেদ, সিরাজদিখান উপজেলা চেয়ারম্যান মহিউদ্দিন আহম্মেদ । অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক সোনিয়া হাবিব লাবনী, মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি আরিফ উল ইসলাম প্রমুখ। বসুন্ধরা আদ্- দ্বীন মেডিকেল কলেজ ও হাসপাতাল সহযোগিতায় দিনব্যাপী বিনা মূল্যে এই চিকিৎসা সেবা কার্যক্রম চলে।

স/শা