ঢাকাশনিবার , ৭ এপ্রিল ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সিনিয়রদের অবসরে যারা পূরণ করবে শূন্য স্থান

admin
এপ্রিল ৭, ২০১৮ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

রাহুল রাজ.

এখন পর্যন্ত টাইগারেরা যে কয়টি জয় পেয়েছে তাতে ৭০ শতাংশের বেশি অবদান ছিল সিনিয়র খেলোয়াড়দের। বিশেষ করে, মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদকে বলা যেতে পারে ‘পঞ্চ পান্ডব’। বাংলাদেশ ক্রিকেট যে আস্তে আস্তে পরাশক্তি হয়ে উঠছে তার পেছনেও দলের এই নিউক্লিয়াস, এই ‘লীডারশিপ গ্রুপের অবদান অনেক বেশি কার্যকর ভূমিকা রেখেছে।
বর্তমান দলে কাপ্তান একজন দুজন নয়,আছেন পাঁচ জন। তা ২০১৫ তে জুনিয়ররা আমাদের কিছু ম্যাচ জেতালেও সেখানে এই পাঁচজনের পারফর্ম্যান্স ও ফেলনা ছিল না মোটেও। এরপর মূলত ১১ জনের ভার বয়ে বেড়াতে হয়েছে এই ৫ জনকেই। তা সময় তো বহমান,প্রকৃতির নিয়ম মেনে ভক্তরা না চাইলেও এই পাঁচজন একদিন অবসরে যাবেন। তখন দলের লিডারশীপ গ্রুপ কি হবে? লঙ্কান ক্রিকেটের মত টাইগার ক্রিকেট কি পড়ে যাব কঠিন সময়ে? দলের শক্তিশালী নিউক্লিয়াস কি আর থাকবে না? এই বিশ্লেষণটাই এবার করতে চাই। সিনিয়রদের অবসরের পর তাদের শূণ্যস্থান পূরণে বেশকিছু জুনিয়ারের নিজেদের তৈরি করেছে। লিডারশিপ গ্রুপের দুই সক্রিয় সদস্য হবেন মেহেদী হাসান মিরাজ আর মোসাদ্দেক হোসেন সৈকত । শুধুমাত্র জাতীয় দলই না, বয়সভিত্তিক খেলারও যারা একটু-আধটু খোঁজ খবর রাখেন তারা বুঝবেন- পটেনশিয়ালিটির মাপকাঠিতে এই দুজনকে নিয়ে সন্দেহ নেই কোন। মেহেদী মিরাজের ‘ক্যাপ্টেন্সি লেভেল’ মাশরাফি দর্শনেই বিশ্বাসী। মাশরাফির মতই মিশুক প্রকৃতির, দল অন্ত:প্রাণ,পারেন দলের সাথে মিশে যেতে। শুধু তাই না, সতীর্থকে অনুপ্রেরণা দিয়ে তার কাছ থেকে ‘বেস্ট’ টা বের করে আনতেও তিনি পারদর্শী। ক্যাপ্টেন মিরাজ একজন অধিনায়কের হওয়ার আগে একজন নেতা- অনূর্ধ্ব -১৯ বিশ্বকাপ ২০১৬ তে মিরাজ বাংলাদেশ টিমের ক্যাপ্টেন থাকার সময়ই নিজের এই প্রতিভার প্রদর্শন রেখেছেন।
মিরাজের পাশাপাশি ‘ক্যাপ্টেন্সি কোয়ালিটি’ তে খুব বেশি পিছিয়ে থাকবেন না ‘হার্ড ক্যারেক্টার’ মোসাদ্দেক হোসেন সৈকত। খোদ মাশরাফিই তো সৈকত কে ভবিষ্যৎ বাংলাদেশ টিমের ক্যাপ্টেন মনে করে। একজন স্পিনিং অলরাউন্ডার হিসেবে এবং বাংলাদেশি অলরাউন্ডার হিসেবে সৈকতের আইডল সাকিব আল হাসান তা বলাই বাহুল্য এবং শুধু মাঠের খেলাতেই না, ইতিবাচক মানসিকতা তৈরি সহ সাইকোলজিক্যাল বিভিন্ন ‘গেম’ এ তিনি সাইকোলজিক্যালি সাকিবকেই ফলো করেন- ইংল্যান্ডের সাথে এক টেস্টের আগে এক সাক্ষাৎকারে বলেছিলেন তিনি। ধীরস্থির কিন্তু শক্ত স্বভাবের এই সৈকত যে লীডারশিপ গ্রুপের মধ্যেই থাকবেন সে কথা আর বলতে বাকি থাকে!
লীডারশিপ গ্রুপে টর্নেডো তামিমের জায়গাটা খুব সম্ভবত নিয়ে নেবেন বাঘকুমার সৌম্য। এগ্রেসিভনেস, মাইন্ডসেটআপ, পটেনশিয়ালিটি সব কিছুতেই তিনি আমাদের নেক্সট ‘টর্নেডো’ হচ্ছেন এ বিষয়ে আর বলতে বাকি রাখে না এবং মাঠের ভেতর ভীষণ সক্রিয় সৌম্য লীডারশিপ গ্রুপের অন্যতম ‘একটিভেটিং এজেন্ট’ হবেন তাতে আর সন্দেহ কি!
লীডারশিপ গ্রুপে মুশির জায়গাটা উইকেটকিপার ব্যাটসম্যান নিয়ে নেবেন নুরুল হাসান সোহান। দারুণ রিফ্লেক্স আর নিখাদ মনোযোগে ইতোমধ্যেই তিনি দেশসেরা উইকেট কিপারের তকমা পেয়ে গেছেন এবং সেই সাথে ক্রমাগত নিজের ব্যাটিং এরও উন্নতি করে চলেছেন যার প্রমাণ আমরা ডিপিএল এই দেখেছি- নিদাহাস ট্রফিতে যাবার আগে ডিপিএল এর সর্বোচ্চ স্কোরার ছিলেন তিনিই। ‘দলের জন্য খেলা’ সোহান তাই হবেন দল অন্ত:প্রাণ, লীডারশিপ গ্রুপের এগ্রেসিভ এজেন্ট।
লীডারশিপ গ্রুপের আরেক সদস্য হবেন নাজমুল হোসেন শান্ত। মাশরাফি যাকে শেষ ডিপিএলের শেষ ম্যাচের শেষে বলেছেন ‘লম্বা রেসের ঘোড়া ‘। শুধু তাই না, এত এত সিনিয়র থাকার পরও হাইপারফরম্যান্স টিমের ক্যাপ্টেন ছিলেন এই নাজমুল শান্তই।
পাঁচজনের সাথে পূর্ণ দলে আরো যারা থাকবে সাইফ,আনামুল, লিটন যোগ হয়ে ‘সুপার সিক্স’মোট কথা সিনিয়রদের অবসরের পর তাদের স্থান পূরনে বাংলাদেশের পাইপ লাইনে আছে শক্তি সিরিয়াল। মাশরাফি-তামিমদের হাত ধরে ক্রিকেট বিশ্বে যে স্থানে আছে বাংলাদেশ সে স্থান থেকে আরো শক্ত অবস্থান তৈরি করতে মরিয়া বাংলাদেশের আগামীর তরুনেরা। সাকিব, রহিমদের সামনে বাংলাদেশে তেমন কোন আইডল না থাকলেও আগামীর তরুনদের সামনে আছে বিশ্বকাপানো বাংলাদেশের খেলোয়াড়দের তৈরি আত্মবিশ্বাস।

স/এষ্