সিজার করতে গিয়ে রোগীর জরায়ু কাটলেন ডাক্তার!
মোঃ মোছাদ্দেক হাওলাদার, বরিশাল ॥ সরকারী স্বাস্থ্য কমপ্লেক্সে রোগীদের সেবা ফাঁকি দিয়ে সরকারের দেওয়া গাড়ি হাকিয়ে প্রাইভেটঁ ক্লিনিকে রোগী দেখা ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. তাপস কুমার তালুকদারের কাছে নতুন কিছু নয়।
তবে এবার তার বিরুদ্ধে উঠেছে ভিন্ন এক অভিযোগ। সম্প্রতি একটি প্রাইভেট ক্লিনিকে সিজার করতে গিয়ে রোগীর জরায়ু কেটে ফেলার অভিযোগ উঠছে তার বিরুদ্ধে। বর্তমানে আশাঙ্কাজনক অবস্থায় ঢাকার পি জি হাসপাতালে চিকিৎসাধীন আছে ঐ রোগী। ভূক্তভোগী উপজেলার সদর ইউনিয়নের মৃত শাহজাহানের মেয়ে মাহিনুর বেগম। গতকাল (২ জানুয়ারী) রোববার মাহিনুরের মা রুনু বেগম এ বিষয়ে সাংবাদিকদের কাছে একটি অভিযোগ দাখিল করেন।
অভিযোগ সূত্রে জানাগেছে, মাহিনুরের প্রসব জনিত ব্যথা উঠলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে ডা. তাপস কুমার তালুকদার তাকে পাশর্^বতী অ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিকে ভর্তি হওয়ার জন্য পরামার্শ দেয়। এরপর পরিক্ষা-নিরীক্ষা পর সিজার করার সিদ্ধান্ত নেয়। পরে ঐ দিনেই সিজার করতে গিয়ে অনিতার জরায়ু কেটে ফেলে ডা. তাপস।
পরে মাহিনুরের অতিরিক্ত রক্তক্ষরন দেখা দিলে ডা. তাপস ঐ ক্লিনিক থেকে তার নাম কেটে দিয়ে অন্যত্র চিকিৎসা নেওয়ার জন্য পরামার্শ দেয়। এরপরে মাহিনুরের শারীরীক অবস্থার অবনতি হলে তার স্বামী বেতাগী উপজেলায় একটি হাসপাতলে ভর্তি করে মাহিনুরকে। সেখানে চিকিৎসকরা রোগীর অবস্থা আশাঙ্কাজনক দেখে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা পি জি হাসপাতালে প্রেরণ করেন।
মাহিনুরের মা রুনু বেগম বলেন, ডা. তাপস কুমার তালুকদার সিজার করার জন্য আমাদের কাছে ৩৬ হাজার টাকা লাগবে বলে জানায়। আমরা ধার করে ৩৬ হাজার টাকা পরিশোধ করি। কাঠালিয়া ব্লাড ডোনার গ্রুপ তুহিন এর মাধ্যমে ১১ ব্যাগ রক্ত সংগ্রহ করে দি তাদেরকে। এরপরও তারা আমার মেয়েকে ভূল চিকিৎসা দিয়েছে। আমরা এর ন্যায় বিচার দাবী করছি।
এ বিষয়ে কাঠালিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. তাপস কুমারের মতামত জানার জন্য একাধিকবার ফোন দিলে তিনি ফোনটি রিসিভ করেন নি। পরে হাসপাতালে গিয়েও তাকে খুজে পাওয়া যায় নি।
স/এষ্

