সিংড়া (নাটোর) প্রতিনিধি:
নাটোরের সিংড়া পৌরসভার টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) এর ৩৩তম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপরে পৌর সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন, মেয়র মোঃ জান্নাতুল ফেরদৌস।
সভায় উপস্থিত ছিলেন, সচিব আঃ মতিন, পৌর নির্বাহী প্রকৌশলী (ভারপ্রাপ্ত) নুরুল ইসলাম খান ইসলাম, প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) বিনায়ক কুমার সহ টিএলসিসির সদস্যবৃন্দ।
সভায় পৌরসভায় ইউজিপ-৩ প্রকল্পের মাধ্যমে বিভিন্ন অবকাঠামোর উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
স/জনী

