সিংড়ায় সিনজেনটা কোম্পানীর নকল ঔষধ বিক্রি
তাপস কুমার, নাটোর:
নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের বামিহাল বাজারে কারেন্ট পোকা দমনে সিনজেনটা কোম্পানির নকল ঔষধ বিক্রির অভিযোগ পাওয়া গেছে। তবে ঔষধ কোম্পানির সরবরাহকৃত কিনা তা নিশ্চিত হতে পারেনি কেউ। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষকরা স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের কাছে অভিযোগ করেছেন। আতংক বিরাজ করছে কৃষকদের মাঝে।
জানা যায়, সম্প্রতি উপজেলার সুকাশ ইউনিয়নের তেতুলিয়া গ্রামের আয়তুল্লাহর পুত্র খায়রুল ও পশ্চিম ভেংরি গ্রামের আসমতের পুত্র আব্দুল হান্নান বামিহাল বাজারে লোকমান হাজির কীটনাশক দোকান হতে কারেন্ট পোকা দমনের ঔষধ প্লেনার ৬০০ টাকার বিনিময়ে কিনে নেন। কিন্তু জমিতে প্রয়োগ করে কোন ফল পাননি। বরং জমিতে কারেন্ট পোকায় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত ঐ কৃষকরা অভিযোগ করেছেন।
স্থানীয় ইউপি মেম্বার আব্দুল জলিল জানান, বামিহাল বাজারে সিনজেনটার ঔষধ বিক্রি হয়েছে, যার ফলাফল পায়নি কৃষকরা । বরং তারা ক্ষতিগ্রস্ত হয়েছে। এ বিষয়ে স্থানীয়ভাবে শালিশের জন্য বসা হবে। মুলত ঔষধ কোথায় থেকে এলো, কোম্পানির লোকজন দিলো না কোথায় থেকে বাজারজাত হলো তা এখনো জানা যায়নি।
স/মা

