ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সিংড়ায় আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে প্রায় পাঁচশতাধিক বাড়ি পানির নিচে

admin
আগস্ট ২২, ২০১৭ ৫:২৭ অপরাহ্ণ
Link Copied!

তাপস কুমার, নাটোর:
নাটোরের সিংড়ার পৌরসভা সরকারপাড়া এলাকায় আত্রাই নদীর বাঁধ ভেঙ্গে প্রায় পাঁচশতাধিক বাড়ি বন্যা কবলিত হয়েছে। মঙ্গলবার দুপুর ১টার দিকে এই বাধেঁর সড়ক ভেঙ্গে যায়। খবর পেয়ে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ও নাটোর-১ আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ, পৌর মেয়র জান্নতুল ফেরদৌস দুর্গত এলাকায় ছুটে যান এবং সেখান থেকে ক্ষতিগ্রস্থদের অন্যত্র সরে যাওয়ার পরামর্শ দেন। প্রতিমন্ত্রী তাৎক্ষনিক নির্মানাধীন স্থানীয় মুক্তিযোদ্ধা কম্পপ্লেক্স ভবন খুলে দিয়ে দুর্গতদের থাকার ব্যবস্থা করেন। পরে প্রতিমন্ত্রী পলক ও সাংসদ আবুল কালাম আজাদ উপজেলার তেলিগ্রাম স্কুল কেন্দ্রে আশ্রীত ৫০০ পরিবারের মধ্যে সাংসদ আবুল কালামের ব্যাক্তিগত তহবিল থেকে দেয়া ত্রান সামগ্রী বিতরন করেন।

স/এষ্