ঢাকাশুক্রবার , ৫ জানুয়ারি ২০১৮
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সাড়ে ছয় ঘণ্টা পর উড়ল বিমান

admin
জানুয়ারি ৫, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সাড়ে ছয় ঘণ্টা বন্ধ থাকার ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল শুরু হয়েছে। ঘন কুয়াশার কারণে শুক্রবার (৫ জানুয়ারি) ভোর চারটা থেকে সকাল সাড়ে ১০টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে সব ধরনের বিমান চলাচল বন্ধ ছিল।

বিমানবন্দরের আর্মড পুলিশ ব্যাটালিয়নের সহকারী পুলিশ সুপার তারিক আহমেদ উড়োজাহাজ চলাচলের বিষয়টি জানিয়েছেন। বন্ধ থাকার সময় আটটি ফ্লাইট নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছায়নি বলেও জানান তিনি।

শীতের তীব্রতা এখনো রয়েছে। বৃহস্পতিবার (৪ জানুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল চুয়াডাঙায় ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। সারা দেশে আজও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে।

স/এষ্