হারুন-অর-রশীদ,ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুরের সালথায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেন সালথা থানার নবাগত অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ। শনিবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সালথা থানা অফিসার ইনচার্জের অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, স্থানীয় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার সম্পাদক ও সালথা প্রেসক্লাবের সভাপতি সেলিম মোল্যা, দৈনিক যায়যায়দিন প্রতিনিধি ও সহ-সভাপতি এমকিউ হোসাইন বুলবুল, দৈনিক খোলাকাগজ প্রতিনিধি আবু নাসের হুসাইন, স্থানীয় দৈনিক বাঙ্গালী সময় পত্রিকার প্রতিনিধি চৌধুরী মাহমুদ আশরাফ টুটু, দৈনিক আমার সংবাদ প্রতিনিধি ও দপ্তর সম্পাদক মজিবুর রহমান, দৈনিক নবচেতনা, বিডি২৪লাইভ ও সময়ের কণ্ঠস্বরের ফরিদপুর প্রতিনিধি ও নির্বাহী সদস্য হারুন-অর-রশীদ, দৈনিক সংবাদের প্রতিনিধি আজিজুর রহমান, দৈনিক আজকালের খবর প্রতিনিধি মনির মোল্যা, দৈনিক দেশের পত্র প্রতিনিধি আরিফুল ইসলাম, বাঙ্গালী সময়ের স্থানীয় প্রতিনিধি মোশারফ হোসেন প্রমূখ।
মতবিনিময় সভায় ওসি মোহাম্মদ আলী জিন্নাহ বলেন, সালথা থানা পুলিশ সবসময় জনগণের পাঁশে থাকবে। জঙ্গী-সন্ত্রাস, মারামারী নিরসনে এবং মাদকমুক্ত উপজেলা গড়তে পুলিশকে সহযোগিতা করার জন্য সাংবাদিকদের আহবান জানান।
স/এন

