ঢাকাশনিবার , ২৬ ডিসেম্বর ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা

admin
ডিসেম্বর ২৬, ২০২০ ৫:১২ অপরাহ্ণ
Link Copied!

সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচনে মনোনয়নপত্র জমা

সালথা প্রতিনিধি : ফরিদপুরের সালথা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছেন প্রার্থীরা। আজ শনিবার নির্বাচন কমিশনার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল খায়ের এর কাছে মনোনয়নপত্র জমা দেওয়া হয়।

সালথা প্রেসক্লাবের নির্বাচন কমিশনার মোঃ আবুল খায়ের জানান, সভাপতি পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন ৭১ বাংলা টিভি ও দৈনিক নবচেতনা পত্রিকার প্রতিনিধি আবু নাসের হুসাইন এবং দৈনিক বাঙ্গালী খবরের সম্পাদক সেলিম মোল্যা। সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র জমা দিয়েছেন দৈনিক গণসংহতি পত্রিকা এবং কপোতাক্ষর প্রতিনিধি মোঃ শাহজাহান ফকির ও দৈনিক ভোরের কাগজের প্রতিনিধি আরিফুল ইসলাম।

এছাড়াও সহ সভাপতি পদে ৮ জন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে ১ জন, অর্থ সম্পাদক পদে ২জন, দপ্তর সম্পাদক পদে ২জন, প্রচার ও প্রকাশনা পদে ২জন, সাংস্কৃতি ও ক্রীড়া পদে ১ জন, সাহিত্য ও পাঠাগার পদে ১ জন, কার্যনির্বাহী পদে ৬ জন মনোনযনপত্র জমা দিয়েছেন। ২৭ ডিসেম্বার বাছাই, ২৮ ডিসেম্বার প্রত্যাহার ও ৩০ ডিসেম্বার সকাল ১০ টা থেকে দুপুর ১ পর্যন্ত ভোটগ্রহণ চলবে।

স/এষ্