ঢাকাবৃহস্পতিবার , ২৭ মে ২০২১
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথা-নগরকান্দায় ঘুর্ণিঝড়ের আঘাতে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড

abu naser
মে ২৭, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

সালথা-নগরকান্দায় ঘুর্ণিঝড়ের আঘাতে শতাধিক ঘরবাড়ি লন্ডভন্ড

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা-নগরকান্দায়  ঘুর্ণিঝড়ের  আঘাতে ৫/৬ টি গ্রামের শতাধিক ঘর-বাড়ি বিধ্বস্ত হয়েছে। হাজারো গাছপালা ভেঙ্গে উপড়ে পড়েছে। কয়েক একর জমির পাট বিনষ্ট হয়েছে।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে এ ঘটনা ঘটে। ঘুর্ণিঝড়ে ঘরবাড়ি বিধ্বস্ত ও গাছপালা উপড়ে পড়ার খবর পেয়ে দুই উপজেলার  প্রশাসন ও ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে যান।
দক্ষিন-পশ্চিম থেকে ধেয়ে আসা এক মিনিটের ঘুর্ণিঝড়ে সালথা উপজেলার গট্টি ইউনিয়নের বাসুয়ারকান্দি, রাহুতপাড়া, মেহেরদিয়া ও নগরকান্দা উপজেলার তালমা ইউনিয়নের গহেরপুর, বিবিরকান্দী ও মেহেরদিয়া গ্রামের দেড় শত ঘড়বাড়ি বিধ্বস্ত হয়। হাজারো গাছ-পালা উপড়ে পড়ে। তবে হতাহতের কোন ঘটনা ঘটেনি বলে প্রশাসন ও স্থানীয়রা জানিয়েছেন।
ঘটনাস্থলে গিয়ে সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, নগরকান্দা উপজেলা নির্বাহী অফিসার জেতী প্রু এসময় ক্ষতিগ্রস্থ পরিবারদের সার্বিক সহযোগিতার আম্বাস দেন।