আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি: উপ-মহাদেশের বর্ষিয়ান রাজনীতিবিদ, আওয়ামী লীগের প্রেসিডিয়ামের সিনিয়র সদস্য, জাতীয় সংসদের মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার কনিষ্টপুত্র বিশিষ্ট রাজনীতিবিদ শাহদাব আকবর লাবু চৌধুরী ফরিদপুর-২, সালথা-নগরকান্দা উপজেলা ও কৃষ্ণপুর ইউনিয়ন বাসীর সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ।
মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি তাঁর সারাটা জীবন ফরিদপুর-২, আসনের সাধারণ মানুষের কল্যাণে ও আওয়ামী লীগের জন্য নিরলসভাবে কাজ করে আসছেন। আওয়ামী লীগের দুঃহসময়ে দলের হাল ধরেছেন এ নেত্রী। অবহেলিত সালথা-নগরকান্দা আজ নগরে পরিনত করেছেন।
মায়ের মতো অশান্ত সালথা-নগরকান্দাকে আজ শান্ত করেছেন সৈয়দা সাজেদা চৌধুরীর কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। তিনিও সালথা-নগরকান্দাবাসীর কল্যাণের জন্য কাজ করছেন।
সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন সাংবাদিকদের শুভেচ্ছা জানিয়ে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী দেশের বাইরে থাকায় মাননীয় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপি ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী এবার ঢাকায় ঈদ করবেন।
সালথা-নগরকান্দা উপজেলা ও কৃষ্ণপুর ইউনিয়ন বাসীর সর্বস্তরের মানুষকে পবিত্র ঈদ-উল ফিতরের প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সৈয়দা সাজেদা চৌধুরী ও লাবু চৌধুরী।
স/এষ্

