ঢাকাসোমবার , ২৫ মার্চ ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথা উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নতুন কমিটি অনুমোদন

abu naser
মার্চ ২৫, ২০২৪ ১০:০৮ অপরাহ্ণ
Link Copied!

সালথায় বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর নতুন কমিটি অনুমোদন

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি : ফরিদপুরের সালথায় বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড এর উপজেলা শাখার নতুন কমিটি অনুমোদন দিয়েছে।

বাংলাদেশ বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড ফরিদপুর জেলা কমিটি কর্তৃক গঠনতন্ত্র মোতাবেক এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড নীতিমালার আলোকে মোঃ কাইয়ূম মিয়াকে সভাপতি ও মোঃ কামরুল ইসলামকে সাধারণ সম্পাদক করে ৫১ সদস্য বিশিষ্ট এই কমিটির অনুমোদন দেয়া হয়েছে।

আজ সোমবার (২৫ মার্চ) বীর মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড ফরিদপুর জেলা শাখার সভাপতি এস এম হাফিজুল ইসলাম (শেখ সুমন) ও সাধারণ সম্পাদক মোঃ শরিফুল হাসান প্লাবন এর স্বাক্ষরিত ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি অনুমোদন দেন।

কমিটির তালিকা সালথা উপজেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি ও সাধারন সম্পাদকের কাছে হস্তান্তর করেন ফরিদপুর জেলা বীর মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।

মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সালথা উপজেলা শাখার সভাপতি মোঃ কাইয়ূম মিয়া বলেন, ‘সংগঠনের কেন্দ্রীয় নীতিমালা অনুযায়ী মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সালথা উপজেলা শাখার ৫১ সদস্যবিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়েছে। নতুন কমিটির সবাই মুক্তিযোদ্ধা চেতনা বাস্তবায়নের জন্য একসাথে কাজ করে যাবো।