ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

abu naser
জুন ২২, ২০২৫ ২:২৩ অপরাহ্ণ
Link Copied!

সালথা উপজেলা বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: দেড়যুগ পর বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে ফরিদপুরের সালথা উপজেলা বিএনপি’র কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ জুন) বেলা ১২ টায় সালথা উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে এই সম্মেলন অনুষ্ঠিত হয়।

ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোঃ দেলোয়ার হোসেন দিলা’র সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক খন্দকার ফজলুল হক টুলুর সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন, ফরিদপুর জেলা বিএনপি’র আহ্বায়ক অ্যাড. সৈয়দ মোদাররেছ আলী ইছা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, সদস্য আমিনুর রহমান মুছা, মোঃ মুরাদ হোসেন, কেন্দ্রীয় ওলামাদলের দপ্তর সম্পাদক মাওলানা মোঃ মাসুম বিল্লাহ প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন, সালথা উপজেলা বিএনপি সাবেক সভাপতি ছিদ্দিকুর রহমান তালুকদার, সাধারণ সম্পাদক চৌধুরী ইমদাদ আলী সিদ্দিকী খসরু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আছাদ মাতুব্বর, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শাহীন মাতুব্বর,  মনিরুজ্জামান হুমায়ন খান, ফরিদুর রহমান, উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খাইরুল বাসার আজাদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শাহিনুর রহমান শাহীন,  এ্যাড. জাহিদ হাসান লাভলু, সাবেক সাংগঠণিক সম্পাদক আসিফ মওদুদ মাসুম, সাবেক দপ্তর সম্পাদক আবুল বাশার, বিএনপি নেতা হাফিজুর রহমান মুন্নু, হাবিবুর রহমান হাবিব, মোঃ রাশেদ মাতুব্বর, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাড. আজিজুর রহমান লিটন সহ বিএনপির হাজারো নেতাকর্মীবৃন্দ।

কর্মী সম্মেলনে জেলা নেতৃবৃন্দ বলেন, খুব শীঘ্রই উপজেলা  বিএনপি’র ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হবে।

উল্লেখ্য বিএনপি’র কেন্দ্রীয় কমিটির নির্দেশনা মোতাবেক আগামী ১২ জুলাই এর মধ্যে ফরিদপুর জেলা বিএনপি সহ প্রতিটি উপজেলা কমিটির গঠনের নির্দেশনা দেওয়া হয়েছে। সেই নির্দেশনা মোতাবেক ফরিদপুরের উপজেলাগুলোর বিএনপির কর্মী সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে।

স/এষ্