ঢাকাসোমবার , ১১ মে ২০২০
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথা উপজেলা প্রশাসনের ত্রান বিতরণ

admin
মে ১১, ২০২০ ৪:৫৩ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ক‌রোনা ভাইরাসের কারণে ক্ষতিগ্রস্ত কর্মহীন ৩’শ ২৫ টি পরিবারের মাঝে ত্রান হিসাবে খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চত্বরে এ খাদ্য সামগ্রী বিতরন করা হয়েছে। এসময় খাদ্য সামগ্রী হিসাবে প্রত্যেকে চাল, ডাল, তেল, লবণ, আলু সহায়তা দেওয়া হয়।

উপজেলা চত্বরে খাদ্য সামগ্রী বিতরন করেন, সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ হাসিব সরকার। এসময় তিনি বলেন, আজ উপজেলা চত্বরে ৩২৫ টি হত-দরিদ্র পরিবারের মাঝে ফরিদপুর জেলা পরিষদ ও আশা এনজিও সালথা শাখার পক্ষ থেকে খাদ্য সামগ্রী বিতরন করা হলো।

আমি উপজেলা বাসিকে করোনা সম্পর্কিত সকল স্বাস্থ্য বিধি মেনে চলার আহব্বান জানাই। এছাড়াও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে উপজেলার সবকটি ইউনিয়নে খাদ্য সামগ্রী বিতরন অব্যাহত রয়েছে।

স/এষ্