আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা পর্যায়ে বিজয় ফুল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা হলরুমে এ উৎসবের আয়োজন করেন উপজেলা প্রশাসন। অনুষ্ঠানে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী বৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আবুল খায়ের, উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ খোরশেদ আলম, সহকারী শিক্ষা অফিসার কৃষ্ণ চন্দ্র চক্রবর্তী, সহকারী মাধ্যমিক শিক্ষা অফিসার স্বপ্না বৈদ্য প্রমূখ।
স/এষ্

