ঢাকামঙ্গলবার , ৮ আগস্ট ২০১৭
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথা উপজেলা আ’লীগের একাংশের ১৫ আগষ্টের প্রস্তুতি সভা

admin
আগস্ট ৮, ২০১৭ ১:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা (ফরিদপুর) প্রতিনিধি:
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস পালন উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা আওয়ামী লীগের একাংশের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। আজ সোমবার বিকালে উপজেলার সদর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মরহুম চৌধুরী ইউনুছ আলীর বাড়ির আঙ্গিনায় এ প্রস্তুতি সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগ নেতা, ভাওয়াল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আঃ ওহাব মাতুব্বারের সভাপতিত্বে উক্ত সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, দপ্তর সম্পাদক মজিবুল হক, আইন বিষয়ক সম্পাদক ও বল্লভদি ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান লেবু মোল্যা, উপজেলা আওয়ামী নেতা চৌধুরী শাহাবুদ্দিন সোনা মিয়া, সাবেক সোনাপুর ইউপি চেয়ারম্যান আবু জাফর মোল্যা, গট্টি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওয়াদুদ মাতুব্বার, উপজেলা ওলামা লীগ নেতা সৈয়াদ আলী মীর, বল্লভদি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউনুছ মোল্যা, রামকান্তপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি সাহিদ মাতুব্বার, আটঘর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাদিস মিয়া,উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি শওকত হোসেন মুকুল, উপজেলা যুবলীগ নেতা খোরশেদ খান, সোহেল মিয়া, উপজেলা শ্রমিকলীগের সহ-সভাপতি মনির মোল্যা, যুগ্ম-সাধারণ সম্পাদক কামাল হোসেন, শ্রমিক লীগ নেতা জিয়া উদ্দীন, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল, গট্টি ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউপি সদস্য মোরাদ হোসেন, আটঘর ইউনিয়ন যুবলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান ওহিদ, যুবলীগ নেতা রইচ মাতুব্বার, বল্লভ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কাজী শাওন প্রমূখ। আওয়ামী লীগের কয়েক শতাধিক নেতাকর্মীর উপস্থিতিতে বক্তারা এসময় বলেন, আমরা নির্যাতিত আওয়ামী লীগ। এই নির্যাতিত আওয়ামী লীগকে সাংগঠনিকভাবে শক্তিশালী করতে বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশারফ হোসেন যে নির্দেশনা মোতাবেক আমরা কাজ করে যাবো। অপরদিকে সদর উপজেলা চেয়ারম্যান খন্দকার মোহতেশাম হোসেন বাবর, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা বাস মালিক গ্রুপের সভাপতি চৌধুরী বরকত ইবনে সালাম ও ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি ইমতিয়াজ হাসান রুবেল এর সালথা-নগরকান্দার নির্যাতিত আওয়ামী লীগ নেতাকর্মীরা আজ শান্তিতে বসবাস করছে।

স/এষ্