ঢাকাসোমবার , ২ ডিসেম্বর ২০১৯
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সালথা উপজেলার শ্রেষ্ঠ সহকারী শিক্ষক হলেন জাহিদুর রহমান

admin
ডিসেম্বর ২, ২০১৯ ১০:০৩ অপরাহ্ণ
Link Copied!

আবু নাসের হুসাইন, সালথা প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী শিক্ষক মনোনীত হয়েছেন সালথা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ জাহিদুর রহমান। তিনি সর্বপ্রথম ২০০৯ সালের ৩০ এপ্রিল নগরকান্দা উপজেলার মোকুন্দপট্টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন।

এরপর ২০১৩ সালে সালথা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক হিসেবে যোগদান করেন। এর আগে ২০১৪/১৫ সালেও উপজেলা পর্যায়ে শ্রেষ্ট শিক্ষক মনোনীত হয়েছিলেন।

এছাড়াও তিনি ২০১১ সালে উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির একাংশের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। বর্তমান তিনি উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচিত সাধারণ সম্পাদক হিসেবে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছেন।

তিনি ১৯৮০ সালে উপজেলার ভাওয়াল গ্রামে মুসলিম পরিবারে জন্মগ্রহন করেন। পারিবারিক জীবনে তিনি দুই পুত্র সন্তানের জনক। শিক্ষা জীবনে তিনি ফরিদপুর সরকারী রাজেন্দ্র বিশ^বিদ্যালয় কলেজ থেকে গণিত বিষয়ে অনার্স ও মাস্টার্স সম্পন্ন করেন। শিক্ষকতা পেশায় উচ্চতর ডিগ্রির জন্য বিএড ও এমএস সম্পন্ন করেছেন।

স/এষ্