ঢাকাবুধবার , ২০ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর

সালথা উপজেলার শ্রেষ্ঠ সভাপতি হলেন মোশাররফ তালুকদার

abu naser
সেপ্টেম্বর ২০, ২০২৩ ১১:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সালথা উপজেলার শ্রেষ্ঠ সভাপতি হলেন মোশাররফ তালুকদার

 

সালথা (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সালথা উপজেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় ম্যনেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হলেন জয়ঝাপ সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ মোশাররফ তালুকদার।

জাতীয় প্রথমিক শিক্ষা পদক- ২০২৩ প্রদান উপলক্ষে সালথা উপজেলা পর্যায়ে বাছাই প্রতিযোগিতার চুড়ান্ত তালিকায় উপজেলা শিক্ষা অফিসার আতিকুর রহমান সাক্ষরিত পত্রে মোঃ মোশাররফ তালুকদারকে সালথা উপজেলার প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত করা হয়।

শ্রেষ্ঠ সভাপতি নির্বাচিত হবার বিষয়টি নিশ্চিত করে মোঃ মোশাররফ তালুকদার বলেন, আমার এ প্রাপ্তি আমি আমার কমিটির সকল সদস্য, শিক্ষক-শিক্ষার্থীদেরকে উসর্গ করছি । সবাই আমার জন্য দোয়া করবেন, যেন এই ধারাবাহীকতা বজায় রেখে আমি আমার শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্র-ছাত্রী ও সমাজের মানুষের কল্যাণে কাজ করতে পারি।